News Flash

  • Home
  • দিনের খবর
  • ইন্দোরে মেট্রো ট্রেনের ট্রায়াল রান আজ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীসহ বিশিষ্টরা
Image

ইন্দোরে মেট্রো ট্রেনের ট্রায়াল রান আজ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীসহ বিশিষ্টরা

ইন্দোর, ৩০ সেপ্টেম্বর (হি.স) : ইন্দোরে মেট্রো ট্রেনের ট্রায়াল রান হবে আজ। সেই উপলক্ষ্যে শনিবার ইন্দোরে উপস্থিত থাকবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ইন্দোর এখন মেট্রো সিটিতে পরিণত হতে চলেছে। শনিবার এখানে মেট্রো ট্রেনের ট্রায়াল রান হবে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিকেল ৫টা নাগাদ শহরের গান্ধীনগর মেট্রো ডিপোতে আয়োজিত একটি অনুষ্ঠানে ইন্দোর মেট্রো ট্রায়াল রানের পতাকা যাত্রা শুরু করবেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নগরোন্নয়ন ও আবাসন মন্ত্রী ভূপেন্দ্র সিং। জনসংযোগ আধিকারিক মহিপাল অজয় জানিয়েছেন, ইন্দোরে মেট্রো ট্রেনের ট্রায়াল রান হবে ৬ কিলোমিটার। মুখ্যমন্ত্রী চৌহান ট্রেনটিকে ফ্ল্যাগ অফ করবেন এবং ট্রায়াল রানের জন্য ট্রেনে ভ্রমণও করবেন। গান্ধীনগর ডিপোতে তৈরি গম্বুজে ছয় হাজার সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন সংগঠন, ব্যবসায়ী ও অন্যান্য মানুষ অংশ নেবেন। মেট্রো ট্রেনে তিনটি কোচ থাকবে। এই ট্রেনের মোট যাত্রী ধারণক্ষমতা হবে ৯০০ জন। ভবিষ্যতে, ইন্দোরে ২৫টি মেট্রো ট্রেন চলবে, যা প্রায় সাত লক্ষ যাত্রী বহন করার ক্ষমতাসম্পন্ন।

স্থানীয় সাংসদ শঙ্কর লালওয়ানি ইন্দোরের জনগণকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি দেখার আহ্বান জানিয়েছেন। তিনি ইন্দোরবাসীকে আমন্ত্রণ জানিয়ে বলেন, এটি আমাদের জন্য গর্বের বিষয় যে রাজ্যের মধ্যে প্রথম আমাদের শহরে মেট্রো চালু হতে চলেছে। এটা ইতিহাস হয়ে থাকবে।
ইন্দোরে অনেক কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী চৌহান। শনিবার বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ইন্দোরে আয়োজিত অনেক কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রী এখানে মেট্রো ট্রায়াল রানের পতাকা উন্মোচন করবেন। এরপর তিনি লাভকুশ মোড়ে আয়োজিত উন্নয়ন কাজের উদ্বোধন ও ভূমিপূজা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top