নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ পারিবারিক কলহের জেরে এয়ারপোর্ট থানা এলাকার গান্ধীগ্রামের নবগ্রাম ঘোষপাড়ায় দুই সন্তানের মা অগ্ণিদগ্দ হয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন৷ নিয়তি গোপ নামে ওই মহিলা জি বি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে অভিমান করে স্ত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন৷ ঘটনা এয়ারপোর্ট থানা এলাকার গান্ধীগ্রামের নবগ্রামের ঘোষ পাড়ায়৷ স্বামীর নাম মনিষ গোপ৷ জানা যায়, ১৯ বছর আগে তাদের বিয়ে হয়৷ তাদের দুটি কন্যা সন্তান রয়েছে৷ গতকাল রাত ১১টা নাগাদ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়৷ ঝগড়ার পর স্ত্রী জেহাদ করে বলেন তিনি মরে যাবেন৷ স্বামীও জেহাদ করে বলেন মরে যাও৷ এরই মধ্যে গায়ে কেরোসিন ঢেলে অগ্ণিদগ্দ হন গৃহবধূ৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তার শরীরের ৮০ শতাংশ আগুনে ঝলসে গেছে৷ এয়ারপোর্ট থানায় এব্যাপারে একটি মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
অগ্ণিদগ্দ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















