News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্ণিদগ্দ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ
Image

অগ্ণিদগ্দ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ

FIRE VICTIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ পারিবারিক কলহের জেরে এয়ারপোর্ট থানা এলাকার গান্ধীগ্রামের নবগ্রাম ঘোষপাড়ায় দুই সন্তানের মা অগ্ণিদগ্দ হয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন৷ নিয়তি গোপ নামে ওই মহিলা জি বি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে অভিমান করে স্ত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন৷ ঘটনা এয়ারপোর্ট থানা এলাকার গান্ধীগ্রামের নবগ্রামের ঘোষ পাড়ায়৷ স্বামীর নাম মনিষ গোপ৷ জানা যায়, ১৯ বছর আগে তাদের বিয়ে হয়৷ তাদের দুটি কন্যা সন্তান রয়েছে৷ গতকাল রাত ১১টা নাগাদ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়৷ ঝগড়ার পর স্ত্রী জেহাদ করে বলেন তিনি মরে যাবেন৷ স্বামীও জেহাদ করে বলেন মরে যাও৷ এরই মধ্যে গায়ে কেরোসিন ঢেলে অগ্ণিদগ্দ হন গৃহবধূ৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তার শরীরের ৮০ শতাংশ আগুনে ঝলসে গেছে৷ এয়ারপোর্ট থানায় এব্যাপারে একটি মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top