News Flash

  • Home
  • Uncategorized
  • কেরল ও তামিলনাড়ুর সঙ্গে সোমবার ভোট পুদুচেরিতেও
Image

কেরল ও তামিলনাড়ুর সঙ্গে সোমবার ভোট পুদুচেরিতেও

নয়াদিল্লি, ১৫ মে (হি.স) : রাতপোহালেই ভোট দক্ষিণ ভারতের দুই রাজ্য কেরল ও তামিলনাড়ুতে। সোমবার এদিনই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা এবং কেরলের মুখ্যমন্ত্রী উমেন চাণ্ডীর ভাগ্য নির্ধানরন হবে। কেরল ও তামিলনাড়ুর পাশাপাশি আগামীকাল বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে কেন্দ্রীয় শাসিত অঞ্চল পুদুচেরিতেও।
তামিলনাড়ুতে বহু শতক ধরেই শাসনভার জয়ললিতার নেতৃত্বাধীন এআইএডিএমকে এবং করুণানিধির নেতৃত্বাধীন ডিএমকে-র মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। একইভাবে, কেরলেও শাসনের রাশ পালা পালা করে ভাগ করে নিয়েছে কংগ্রেস-নেতৃত্বাধীন ইউডিএফ এবং সিপিএম-নেতৃত্বাধীন এলডিএফ। এবার এই দুই রাজ্যেই নিজেদের অস্তিত্বের জানান দিতে মরিয়া বিজেপিও।
এডিএমকে ও ডিএমকে ছাড়াও এবারের তামিলনাড়ুর নির্বাচনে নিজেদের শক্তি পরখ করার জন্য ময়দানে অবতীর্ণ হয়েছে অভিনেতা-রাজনীতিবিদ বিজকান্তের দল ডিএমডিকে এবং অন্বুমনি রামডসের দল পিএমকে-ও। ২৩৩টি আসনের জন্য লড়াইয়ে রয়েছেন ৩,৭৪৯ জন প্রার্থী। একটি আসনের ভোটগ্রহণ পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
মাত্র কয়েকদিন আগেই এই রাজ্য থেকে উদ্ধার হয়েছে প্রায় ১০০ কোটি হিসেব-বহির্ভুত টাকা। ফলে, নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, তার জন্য বহু কঠোর পদক্ষেপ আগাম সতর্কতা হিসেবে নিয়েছে কমিশন। ভোটের সময় প্রায় এক লক্ষ পুলিশকর্মী ও আধা-সামরিক বাহিনীর জওয়ানকে মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, কেরলের ১৪০টি আসনের জন্য ভাগ্য-পরীক্ষা হবে ১,২০৩ প্রার্থীর।এবারে এই দক্ষিণী রাজ্যে মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে সৌর কেলেঙ্কারি ও দলিত মহিলার ধর্ষণ।

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top