News Flash

  • Home
  • দিনের খবর
  • অ্যামাজনে ভেঙে পড়ল বিমান, মৃত্যু ২ ক্রু সহ ১৪ জন যাত্রীর
Image

অ্যামাজনে ভেঙে পড়ল বিমান, মৃত্যু ২ ক্রু সহ ১৪ জন যাত্রীর

ব্রাসিলিয়া, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : ব্রাজিলের অ্যামাজনে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল বিমানের ২ ক্রু সহ ১৪ জন যাত্রীর। শনিবার ব্রাজিলের অ্যামাজনে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান। দুর্ঘটনায় বিমানের সকল যাত্রীরই মৃত্যু হয়।

জানা গিয়েছে, অ্যামাজন স্টেটের গভর্নর জানান, জনপ্রিয় পর্যটন কেন্দ্র বারসেলসের কাছে বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় সকলের মৃত্যু হয়েছে। কী কারণে মাটিতে আছড়ে পড়ল বিমানটি, তা এখনও জানা যায়নি।
অ্যামাজনের গভর্নর উইলসন লিমা এক্স হ্যান্ডেলে লেখেন, “শনিবার বার্সেলসে বিমান দুর্ঘটনায় মৃত ১২ জন যাত্রী ও ২ জন ক্রু সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আমাদের উদ্ধারকারী দল যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে সাহায্য করার। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রইল।” এদিকে মানাউস অ্যারোটাক্সি নামক উড়ান সংস্থা, যাদের বিমানটি ভেঙে পড়ে, তাদের তরফেও বিবৃতি জারি করে জানানো হয়, মাঝ আকাশে কোনও কারণে দুর্ঘটনা ঘটে। কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top