News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা যোগী আদিত্যনাথের
Image

প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা যোগী আদিত্যনাথের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়াতে তার অফিসিয়াল হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, মোদীকে “নতুন ভারতের স্থপতি” হিসাবে অভিহিত করেন। যোগী আদিত্যনাথ লেখেন, উন্নত ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদীর উৎসর্গ এবং দৃষ্টি অতুলনীয়।
যোগী, প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ভারত মাতার মহান ভক্ত, নতুন ভারতের স্থপতি, ‘এক ভারত-শ্রেষ্ঠ ভারত’-এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ, প্রধানমন্ত্রীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আরও লেখেন, উন্নত ভারত গড়ার লক্ষ্যে আপনার নিবেদন এবং দৃষ্টি অতুলনীয়। ভগবান শ্রী রামের কৃপায়, আপনি দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের অধিকারী হন। আশীর্বাদ করুন যাতে আমরা সবাই যেন আপনার সফল নেতৃত্ব পেতে পারি, এটাই আমাদের প্রার্থনা। রবিবার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বিজেপি ‘সেবা পাখওয়াদা’ নামে একটি বিশেষ প্রচার শুরু করেছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top