News Flash

  • Home
  • বিদেশ
  • সামনে দুর্গাপূজা ও ভোট , হামলার আশঙ্কায় শঙ্কিত বাংলাদেশের সংখ্যালঘুরা
Image

সামনে দুর্গাপূজা ও ভোট , হামলার আশঙ্কায় শঙ্কিত বাংলাদেশের সংখ্যালঘুরা

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : ভোটমুখী বাংলাদেশে নিশানায় সংখ্যালঘুরা! দুর্গাপুজোতেও হামলা হতে পারে। বাংলাদেশের শাসক ও বিরোধী উভয় দলের নেতাদের মন্তব্য থেকে এমনই আশঙ্কা প্রকাশ করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে দেশে আবারও সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অপচেষ্টা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে জন্মাষ্টমীর অনুষ্ঠানে শাসকদল আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আগামী দুর্গাপুজোর সময় বা তারপরে দেশে সাম্প্রদায়িক হিংসা ঘটতে পারে। এমনকী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগিরও প্রায় একই সুরে কথা বলেছেন। এটা থেকে পরিষ্কার অতীতে আমরা যে সাম্প্রদায়িক হিংসার শঙ্কা ও উদ্বেগের কথা প্রকাশ করেছিলাম, আজকে রাজনৈতিক দলগুলো ঠিক একই সুরে কথা বলছে।” গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই শঙ্কার কথা বলেন।

এদিন রানা দাশগুপ্ত আরও বলেন, “বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তাঁকে জানিয়েছি শুধু শারদীয় দুর্গাপুজোকে কেন্দ্র করে সাম্প্রদায়িক শান্তি শৃঙ্খলার কথা ভাবলে হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে যেন সাম্প্রদায়িক হিংসা ও বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সেজন্য সকল রাজনৈতিক দলগুলোকে একটি সিদ্ধান্তে আসতে হবে।” তিনি বলেন, “দেশের সকল রাজনৈতিক দলের কাছে একটি বিনীত আবেদন করতে চাই। আগামী দুর্গাপুজোকে কেন্দ্র করে কোনও রাজনৈতিক দল যেন কোনও কর্মসূচি না দেয়। একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের জীবনে যেন কোনও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়। আগামী চার মাস পরেই নির্বাচন। এই নির্বাচনের প্রায় ছয় মাস আগে থেকেই আমরা বলে এসেছি ও অতীতের অভিজ্ঞতা থেকেই বলছি নির্বাচনের আগের সময়টা আমাদের জন্য ভালো নয়।”
উল্লেখ্য, ২০২১ সালে দুর্গাপুজোয় কুমিল্লা জেলায় পুজোমণ্ডপে কোরান রাখার জেরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে মৌলবাদীরা। রংপুরের পীরগঞ্জ, নোয়াখালি, ফেনি, চট্টগ্রাম, কক্সবাজার, গাজীপুর, গোপালগঞ্জ-সহ বেশ কয়েকটি জেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top