News Flash

  • Home
  • বাণিজ্য
  • রাশিয়ার দুটি টহল জাহাজে হামলা চালানো হয়েছে, দাবি ইউক্রেনের
Image

রাশিয়ার দুটি টহল জাহাজে হামলা চালানো হয়েছে, দাবি ইউক্রেনের

কিয়েভ, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি টহল জাহাজে হামলা চালান হয়েছে এবং রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় অত্যাধুনিক একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এমনটাই দাবি করল ইউক্রেন ।

বৃহস্পতিবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামের একটি পোস্টে ইউক্রেনের সামরিক বাহিনী বলে, তারা কৃষ্ণ সাগরের দক্ষিণ-পশ্চিমের একটি অঞ্চলে দুটি রাশিয়ান টহল জাহাজকে আঘাত করেছে। এতে জাহাজ দুটি নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামরিক গোয়েন্দা কর্মকর্তা আন্দ্রিয়ে ইয়োসভ সংবাদ মাধ্যমকেকে বলেন, টহল জাহাজ সের্গেই কতভে আঘাত করা হয়েছে। অনলাইনে ইউক্রেন সরাক্রের এক মন্ত্রীর দেওয়া এক ঝাপসা ভিডিও তিনি শেয়ার করেন, যাতে দেখা যায় সাগরে থাকা একটি জাহাজে হামলা চালানো হচ্ছে।

সের্গেই কতভ জাহাজটি হামলার শিকার হয়েছে বলে এক বিবৃতিতে জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে মন্ত্রণালয় দাবি করে হামলায় জড়িত পাঁচটি সামুদ্রিক ড্রোন প্রতিহত করা হয়েছে। বিবৃতিতে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছুই বলা হয়নি।

ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে যে, তারা ক্রিমিয়ার পশ্চিমে ইয়েভপ্যাটোরিয়া শহরের কাছে বৃহস্পতিবার ভোরে দূরপাল্লার এক আক্রমণে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আঘাত করেছে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার জাতির উদ্দেশে তার রাতের বার্তায় ক্রিমিয়া হামলার কথা উল্লেখ করেন।

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top