News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর
Image

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার অভিযোগকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে পুকুরে বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হচ্ছে, যার ফলে গোটা এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঋষিপাড়ায় রাস্তার ধারে অবস্থিত গৌতম দেবনাথ, ক্ষিতীশ দেবনাথ এবং জগদীশ দেবনাথের মালিকানাধীন একটি পুকুরে নিয়মিতভাবে আবর্জনা ফেলা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, নগর পঞ্চায়েতের উদ্যোগেই বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা বর্জ্য ওই পুকুরে ফেলা হচ্ছে।

বাসিন্দাদের দাবি, এর ফলে শুধু ঋষিপাড়া নয়, সংলগ্ন ১ নম্বর ওয়ার্ডের প্রায় দেড়শো পরিবারও তীব্র দুর্গন্ধ ও দূষণের সমস্যায় ভুগছেন। তাঁদের অভিযোগ, পচা আবর্জনার কারণে এলাকায় মশা-মাছি ও বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব বেড়ে গেছে। পাশাপাশি পরিবেশ দূষণের কারণে শিশু, বয়স্কসহ সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

এলাকাবাসীর আরও অভিযোগ, বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে তাঁদের ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং মামলা করার হুমকি দেওয়া হয়। যদিও এই অভিযোগের বিষয়ে নগর পঞ্চায়েত বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে সংবাদ লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, বিষয়টি খতিয়ে দেখে অবিলম্বে পুকুরে আবর্জনা ফেলা বন্ধ করা হোক এবং জনস্বাস্থ্যের স্বার্থে বিকল্প বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ারও আবেদন জানিয়েছেন তাঁরা।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top