News Flash

  • Home
  • দেশ
  • ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক
Image

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক ইতিহাস রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। একই সঙ্গে মন্ত্রকের দাবি, ই-১০ থেকে ই-২০ (২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল) চালুর সিদ্ধান্ত কোনও অনুমানের ভিত্তিতে নয়, বরং বহু বছরের পরীক্ষা-নিরীক্ষা, গাড়ি নির্মাতা সংস্থার সঙ্গে পরামর্শ এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতেই নেওয়া হয়েছে।

শুক্রবার প্রকাশিত এক বিস্তারিত বিবৃতিতে মন্ত্রক জানায়, ভারতে পরীক্ষামূলক ইথানল মিশ্রণ কর্মসূচি শুরু হয় ২০০১ সালে। ২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হয় এবং ২০০৬ সালের মধ্যে একাধিক রাজ্যে ৫ শতাংশ ইথানল মিশ্রিত জ্বালানি (ই-৫) চালু হয়। পরে ২০১৩ সালের জানুয়ারিতে ইউপিএ সরকারের আমলে এই নীতির সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

মন্ত্রকের তথ্য অনুযায়ী, ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৫ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্য নির্ধারণ করা হলেও ২০১৪ সাল পর্যন্ত মিশ্রণের হার প্রায় ১.৫ শতাংশেই আটকে ছিল।

বিবৃতিতে বলা হয়েছে, ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার নিয়ে আন্তর্জাতিক স্তরে কোনও বিতর্ক ছিল না। মূল সমস্যা ছিল দেশের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত ইথানল উৎপাদন।

সে সময় ভারতে মূলত আখের উপর নির্ভর করেই ইথানল উৎপাদন হতো এবং বার্ষিক উৎপাদন ক্ষমতা ছিল প্রায় ৪০০ কোটি লিটার, যা চাহিদার তুলনায় অনেক কম।

এই সীমাবদ্ধতা কাটাতে ২০১৮ সালের মে মাসে জাতীয় জৈব জ্বালানি নীতি চালু করা হয়। এরপর পেট্রোলিয়াম মন্ত্রক, খাদ্য ও গণবণ্টন দফতর, সড়ক পরিবহণ মন্ত্রক, ভারী শিল্প মন্ত্রক, ভারতীয় রেলসহ বিভিন্ন দফতর সমন্বিতভাবে কাজ করে ইথানল উৎপাদন, অবকাঠামো, প্রযুক্তি, সরবরাহ ব্যবস্থা এবং বিনিয়োগের পরিবেশ গড়ে তোলে।

২০২১ সালের আগস্টে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম ইথানল ঘাটতি এলাকায় ডেডিকেটেড ইথানল প্ল্যান্ট স্থাপনের জন্য আগ্রহপত্র আহ্বান করে। দীর্ঘমেয়াদি ক্রয়চুক্তি, সরকারি ব্যাংকের মাধ্যমে অর্থায়ন এবং নির্দিষ্ট বাজার নিশ্চিত হওয়ায় এই প্রকল্পে বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

এছাড়া ২০২১ সালের জুনে নীতি আয়োগ গাড়ি নির্মাতা সংস্থা, তেল বিপণন সংস্থা, কৃষি বিশেষজ্ঞসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে ইথানল মিশ্রণ সংক্রান্ত একটি রোডম্যাপ প্রকাশ করে।

মন্ত্রকের দাবি, উৎপাদন ক্ষমতা ১,২০০ কোটি লিটারের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা তৈরি হওয়ার পরই ২০ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্য নির্ধারণ করা হয়। তাই তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছে, তা তথ্যভিত্তিক নয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ই-২০ চালুর আগে গাড়ি নির্মাতা সংস্থা, প্রযুক্তিগত বিশেষজ্ঞ, পরীক্ষাগার এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে একাধিক দফায় আলোচনা করা হয়েছে।

মারুতি সুজুকি জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে তারা ২.৮৪ কোটি গাড়ির সার্ভিসিং করেছে, যার মধ্যে ১.৫ কোটি ছিল ই-২০ উপযোগী নয় এমন পুরনো গাড়ি। তবুও ইথানল মিশ্রিত জ্বালানির কারণে ক্ষয়, অস্বাভাবিক যন্ত্রাংশের ক্ষতি বা আয়ু কমে যাওয়ার কোনও প্রমাণ মেলেনি। হিরো মোটোকর্পও একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য বা গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়ে পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, ইথানল মিশ্রিত পেট্রোল ভারতীয় মান সংস্থার (বিআইএস) নির্ধারিত মান মেনে প্রস্তুত হয় এবং উৎপাদন থেকে খুচরা বিক্রয় পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর মান নিয়ন্ত্রণ করা হয়।

একই সঙ্গে রাজ্যগুলির মুখ্যসচিবদের জ্বালানিতে ভেজাল বা সরবরাহ ব্যবস্থায় কোনও ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রকের বক্তব্য, জ্বালানির গুণগত মান নিয়ে কোনও ধরনের গাফিলতির ক্ষেত্রে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হবে।

Releated Posts

ওয়ানাড় ধস: মৃত বেড়ে ৭, এখনও নিখোঁজ ১; রাজনৈতিক তরজা তীব্র

কালপেট্টা, ১০ জুলাই (আইএএনএস): কেরলের ওয়ানাড়ে টানেল সড়ক নির্মাণ প্রকল্প এলাকায় ভয়াবহ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে…

ByByTaniya Chakraborty Jul 10, 2026

‘বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজনীতি নয়’, বললেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার

বেঙ্গালুরু, ৯ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়াকে রাজনৈতিক রং না…

ByByNews Desk Jul 9, 2026

পুনেতে ভবন ধস: ধ্বংসস্তূপ থেকে এক দেহ উদ্ধার, জীবিত উদ্ধার ৯; তল্লাশি অব্যাহত

পুনে, ৯ জুলাই (আইএএনএস): মহারাষ্ট্রের পুনের কাছে পিম্প্রি-চিঞ্চওয়াড়ের মোশি এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের একটি তিনতলা ভবন ধসের ঘটনায়…

ByByNews Desk Jul 9, 2026

তৃণমূলের তিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে শর্তসাপেক্ষে লেনদেনের অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ৯ জুলাই (আইএএনএস): মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শর্তসাপেক্ষে এবং সীমিতভাবে অর্থ ব্যবহারের…

ByByNews Desk Jul 9, 2026

গদগে চরম অমানবিকতা: মানসিক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ

গদগ (কর্ণাটক), ৯ জুলাই : কর্ণাটকের গদগ জেলায় এক মানসিক প্রতিবন্ধী যুবতীকে লাগাতার যৌন নির্যাতন এবং সেই অত্যাচারের…

ByByNews Desk Jul 9, 2026

মহারাষ্ট্রে বন্যার জেরে নদীতে ভেসে গেল প্রায় ৩ হাজার এলপিজি সিলিন্ডার, সতর্ক প্রশাসন

মুম্বই, ৯ জুলাই (আইএএনএস): প্রবল বর্ষণে মহারাষ্ট্রের রায়গড় জেলায় এইচপিসিএল-এর পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্টের সুরক্ষা প্রাচীর ভেঙে যাওয়ায়…

ByByNews Desk Jul 9, 2026

গুপ্তচর সন্দেহে চার মাসের ভোগান্তি, দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশে আটকে মানসিকভাবে অসুস্থ ভারতীয় বৃদ্ধ

কলকাতা, ৮ জুলাই (আইএএনএস) : ভুলবশত ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পৌঁছে যাওয়ার পর গুপ্তচর সন্দেহে দীর্ঘদিন…

ByBySandeep Biswas Jul 8, 2026

হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৮ জুলাই (আইএএনএস) : কলকাতায় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার আবহে পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের…

ByBySandeep Biswas Jul 8, 2026

বনাধিকার আইনে জমি পাওয়া আদিবাসী পরিবারগুলিকে স্বাধীন জমির নথি দেবে মহারাষ্ট্র সরকার

মুম্বই, ৮ জুলাই (আইএএনএস): বনাধিকার আইন (এফআরএ)-এর আওতায় জমি পাওয়া আদিবাসী পরিবারগুলিকে এবার স্বাধীন জমির নথি ও রেজিস্ট্রির…

ByByNews Desk Jul 8, 2026

Leave a Reply

Scroll to Top