News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজস্থানের ভরতপুরে সড়ক দুর্ঘটনায় শোকপ্রকাশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের
Image

রাজস্থানের ভরতপুরে সড়ক দুর্ঘটনায় শোকপ্রকাশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

লখনউ, ১৩ সেপ্টেম্বর (হি.স) : রাজস্থানের ভরতপুরে সড়ক দুর্ঘটনায় ১১জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছাড়াও দুজন উপমুখ্যমন্ত্রীও এই ঘটনায় গভীর শোকব্যক্ত করেছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক্স-এর মাধ্যমে পোস্ট করে দুঃখপ্রকাশ করেছেন। তিনি এক্স-এর পোস্টের মাধ্যমে লেখেন, রাজস্থানের ভরতপুরে সড়ক দুর্ঘটনায় কিছু মানুষের অকালে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা। ভগবান শ্রী রামের কাছে প্রার্থণা জানাই যাতে আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।

উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লেখেন, রাজস্থানের ভরতপুরে একটি সড়ক দুর্ঘটনায় বহু নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তিদান করতে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আল্লাহর কাছে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top