News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজৌরি এনকাউন্টারে শহীদ হওয়া রাইফেলম্যান রবি কুমারকে সেনাবাহিনীর শ্রদ্ধাজ্ঞাপন
Image

রাজৌরি এনকাউন্টারে শহীদ হওয়া রাইফেলম্যান রবি কুমারকে সেনাবাহিনীর শ্রদ্ধাজ্ঞাপন

রাজৌরি, ১৩ সেপ্টেম্বর (হি.স) : রাজৌরি এনকাউন্টারে শহীদ সেনা রাইফেলম্যান রবি কুমারকে সেনাবাহিনীর তরফ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বুধবার ধাওয়ারে রাজৌরির মিলিটারি হাসপাতাল ১৫০ জিএইচ-এতে এই শ্রদ্ধার্ঘ অর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে সৈন্যরা এবং সেনাবাহিনীর আধিকারিকরা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে রবি কুমারকে বিদায় জানান।

সেনাবাহিনীর জম্মু-ভিত্তিক হোয়াইট নাইট কর্পস এক বিবৃতিতে জানিয়েছে, হোয়াইট নাইট কর্পস ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ ঐতিহ্যবাহী অপারেশন চলাকালীন রাইফেলম্যান রবির দেশের জন্য আত্মত্যাগকে স্যালুট। আমাদের জাতির প্রতি তাঁর অটুট নিবেদন ও সেবা চীরদিন স্মরণীয় হয়ে থাকবে। শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠানের পর শহীদ রাইফেলম্যান রবি কুমারের মৃতদেহ তাঁর নিজের গ্রাম কিশতওয়ারে পাঠানো হয়। যেখানে বুধবার পূর্ণ সামরিক সম্মানের সঙ্গে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।

Releated Posts

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top