News Flash

  • Home
  • প্রধান খবর
  • বৃহৎ চিন্তা ও বড় কাজই বর্তমান ভারতের পরিচয় : রাষ্ট্রপতি
Image

বৃহৎ চিন্তা ও বড় কাজই বর্তমান ভারতের পরিচয় : রাষ্ট্রপতি

গান্ধীনগর, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার গুজরাটের গান্ধীনগরে, রাজভবন থেকে ভার্চুয়ালি আয়ুষ্মান ভব অভিযানের সূচনা করেছেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘আয়ুষ্মান ভব অভিযানের লক্ষ্য হল, কেউ যাতে পিছিয়ে না থাকেন এবং কোনও গ্রাম যেন পিছিয়ে না থাকে – এই অভিযান আমাদের দেশকে সর্বজনীন স্বাস্থ্য প্রদানের লক্ষ্য অর্জনে সফল করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও।

রাষ্ট্রপতি এদিন বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন অর্থাৎ ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ‘আয়ুষ্মান ভব’ প্রচারাভিযান ২ অক্টোবর অর্থাৎ গান্ধী জয়ন্তীতে শেষ হবে। প্রধানমন্ত্রী নিজ কর্মকাণ্ডে মহাত্মা গান্ধীর ‘অন্ত্যোদয়’ ধারণাকে গুরুত্ব দিয়েছেন। অন্ত্যোদয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে শেষ গ্রামের শেষ মানুষটিকে স্বাস্থ্যসেবা দেওয়ার এই অভিযান।” রাষ্ট্রপতির কথায়, ‘আয়ুষ্মান ভারত প্রধান মন্ত্রী জন আরোগ্য যোজনা’ হল বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বীমা প্রকল্প। বৃহৎ চিন্তা ও বড় কাজই বর্তমান ভারতের পরিচয়। ভারত অনেক ক্ষেত্রে নতুন প্রযুক্তি এবং কাজের পদ্ধতি গ্রহণে অত্যন্ত উত্সাহের সাথে এগিয়ে চলেছে।”

রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, “ভারতের ডিজিটাল অর্থনীতি বিশেষভাবে প্রশংসিত হচ্ছে। এত বড় পরিসরে ছোট শহর ও গ্রামের মানুষকে ডিজিটাল অর্থনীতির সঙ্গে যুক্ত করার উদাহরণ গোটা বিশ্বের কাছে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের ইতিহাসে ভারতের সর্ববৃহৎ টিকা অভিযানের সমাপ্তি আমাদের দেশের স্বনির্ভরতা এবং দক্ষতার এক অভূতপূর্ব উদাহরণ। জনগণের অংশগ্রহণ এবং সকল স্টেকহোল্ডারদের সহযোগিতা অসম্ভবকে সম্ভব করেছে।”

Releated Posts

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026

‘সনাতন সভ্যতা ও সংস্কৃতিতে আমিষ খাবারের স্থান নেই’: রাহুলের ব্রিকস ডিনার মন্তব্যের সমালোচনা ইসলামি স্কলারের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনের গালা ডিনারে নিরামিষ খাবার পরিবেশন নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top