News Flash

  • Home
  • Uncategorized
  • প্রথমবার ভারতে এল বিশ্বের সব থেকে বড় বিমান, অষ্ট্রেলিয়া যাওয়ার পথে নামল হায়দরাবাদে
Image

প্রথমবার ভারতে এল বিশ্বের সব থেকে বড় বিমান, অষ্ট্রেলিয়া যাওয়ার পথে নামল হায়দরাবাদে

হায়দরাবাদ, ১৩ মে (হি.স.) : প্রথমবার ভারতের মাটি স্পর্শ করল বিশ্বের সব থেকে বড় বিমান| শুক্রবার সকালে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এই দানবাকৃতি অ্যান্টোনভ এএন-২২৫ বিমানটি | মঙ্গলবার প্রথম বাণিজ্যিক উড়ানে কিয়েভ থেকে আকাশে ওড়ে এই বিমান | গন্তব্য অস্ট্রেলিয়ার পার্থ | পথে ভারতে অবতরণ করল এই বিমান | ১৩০ টন ওজন নিয়ে বিমানের প্রথম উড়ান দেখতে পার্থে ৫০ হাজার লোক জুটতে পারে বলে খবর | ইতিমধ্যে ভাইরাল হয়েছে বিমানের উড়ানের ভিডিও |
বিমানটির ডানার দৈর্ঘ্য ৮৮ মিটার বা ২৯০ ফুট | এ ছাড়া এর প্রস্থ ৮৪ মিটার বা ২৭৫ ফুট| বিমানটি ওড়ানোর জন্য কমপক্ষে ছয় জন ক্রু প্রয়োজন হয়|১৯৮৮ সালের ২১ ডিসেম্বর বিমানটিকে প্রথম আকাশে ওড়ানো হয়| সে সময় বিমানটি নির্মিত হয়েছিল ৱুরান স্পেস শাটল ও তার রকেট ৱুস্টার পরিবহনের জন্য| পরবর্তীতে অ্যান্টোনভ এয়ারলাইন্স এটি বিশেষ মালামাল পরিবহনের জন্য ব্যবহার করছে| বিমানটিতে ৩২টি চাকা রয়েছে| চাকাগুলো টেক অফের সময় সর্বোচ্চ ৬৪০ টন ওজন নিতে পারে| তবে বিমানটিতে এখন পর‌্যন্ত সর্বোচ্চ ওজন নেওয়া হয়েছে ১৯০ টন প্রায়| যা একটি বিশ্বরেকর্ডও বটে| বিমানটি স্পেস শাটল পরিবহনের কাজেও ব্যবহৃত হয়েছে| নির্মাতা সংস্থা পরিকল্পনা অনুযায়ী এ ধরনের আরেকটি বিমান তৈরির কাজ দ্রুত শেষ করবে| যেটি নির্মিত হলে বিমানেই ২৫০ টন ওজন তোলা যাবে| সেটি নির্মাণে ৩০০ মিলিয়ন ডলার ব্যয় হতে পারে

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top