News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গৃহবধূ নিখোঁজের ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায় 
Image

গৃহবধূ নিখোঁজের ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায় 

আগরতলা, ৩ সেপ্টেম্বর।।  পূর্ব কাওলিখুরা ৩ নং ওয়ার্ড এলাকা থেকে এক গৃহবধূ নিখোঁজের  ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। জানা যায় যে ওই এলাকার বাসিন্দা শ্যামাপ্রসাদ রাজকুমার বিগত ছয় বছর পূর্বে পশ্চিম কাওলিখুরা ৬ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা রুবি সিনহাকে ভালোবেসে বিয়ে করেছিলেন। বিয়ের পর ওদের সংসার ভালোই চলছিল। তবে হঠাৎই ঘটে বিপত্তি।  গতকাল সকালবেলা স্বামী শ্যামাপ্রসাদ রাজকুমার কাজে চলে যায় এবং বাড়িতে একাকিত্বের সুযোগ নিয়ে রুবি সিনহা কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে চলে যায়। এরপর কাজ থেকে বাড়ি ফিরে এসে ওই ব্যক্তি উনার স্ত্রীকে খুঁজে না পেয়ে এক প্রকার চিন্তিত হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজি করার পরও তার স্ত্রীর কোন হদিস না পেয়ে তার শ্বশুরবাড়ির লোকেদের সহায়তায় গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যাবেলা কৈলাশহর মহিলা থানায় একটি মিসিং ডায়েরি করে। তবে কি কারণে এভাবে রুবি সিনহা নিখোঁজ হয়ে গেল তা এখনো জানা যায়নি। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। 

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top