News Flash

  • Home
  • দেশ
  • ভারতকে স্বনির্ভর হওয়ার জন্য তেল আমদানির উপর নির্ভরতা কমাতে হবে : নীতিন গড়করি
Image

ভারতকে স্বনির্ভর হওয়ার জন্য তেল আমদানির উপর নির্ভরতা কমাতে হবে : নীতিন গড়করি

নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): পরিবহন ক্ষেত্রে এক ঐতিহাসিক দিনের সাক্ষী হল ভারত। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বিশ্বের প্রথম ১০০ শতাংশ ইথানল-জ্বালানিযুক্ত গাড়ির সূচনা করেছেন। এই অনুষ্ঠানে বক্তৃতার সময় কেন্দ্রীয় মন্ত্রী গড়করি বলেছেন, বিশ্বের প্রথম বিএস-ভিআই (স্টেজ -২) বৈদ্যুতিক ফ্লেক্স-ফুয়েল গাড়ির সূচনার মাধ্যমে এক ঐতিহাসিক দিনের সাক্ষী হল ভারত। কেন্দ্রীয় মন্ত্রী জোর দিয়ে বলেছেন, “ভারতকে আত্মনির্ভর দেশ হতে হলে, তেল আমদানি শূন্যের কোঠায় আনতে হবে।

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “বর্তমানে ভারতের তেল আমদানি বিল দাঁড়িয়েছে ১৬ লক্ষ কোটি টাকা।” তিনি উল্লেখ করেছেন, ভারতকে স্বনির্ভর হওয়ার জন্য তেল আমদানির উপর নির্ভরতা কমাতে হবে। তিনি বলেছেন, ৪০ শতাংশ দূষণ শুধুমাত্র পরিবহন সেক্টর থেকে আসছে, যা দেশের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। মন্ত্রী বলেন, দূষণ রোধে দেশকে আরও সুস্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। গড়করি বলেন, ইথানল মিশ্রণের সঙ্গে ভারতের কৃষি প্রবৃদ্ধি ১২ শতাংশ থেকে ২০ শতাংশে উন্নীত হবে এবং প্রচুর চাকরির সুযোগ প্রদান করবে।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top