News Flash

  • Home
  • Uncategorized
  • শ্বশুড় শাশুড়ির নির্যাতনে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর
Image

শ্বশুড় শাশুড়ির নির্যাতনে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর

domestic violanceনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ আগরতলা শহর সংলগ্ণ যোগেন্দ্র নগর মহাশক্তি এলাকায় এক গৃহবধূ শ্বশুর শাশুড়ির নির্যাতনে অতিষ্ট হয়ে আত্মহত্যার চেষ্টা করেছে৷ গৃহবধূটির নাম মাম্পি শিল(সরকার)৷ স্বামীর নাম সুমন সরকার৷ জানা যায়, প্রায় ছয় বছর আগে ভালোবেসে তাদের বিয়ে হয়৷ মাম্পির বাবা উত্তম শীল দিনদরিদ্র৷ মেয়েকে সোনা গয়না তেমন কিছু দিতে পারেননি৷ এনিয়ে গত বেশকিছুদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল৷ মাম্পির শ্বশুর শাশুড়ি তার উপর নির্যাতন শুরু করেন৷ তাদের বক্তব্য ছেলেকে সামাজিক ভাবে বিয়ে দিলে নগদ টাকা সোনা গয়না আসবাবপত্র  সবকিছুই পেতেন৷ কিন্তু ভালোবেসে বিয়ে করায় মেয়ের বাবা কোন কিছুই দেয়নি৷ এনিয়ে গৃহবধূ মাম্পির উপর নির্যাতন শুরু করেন শ্বশুর স্বপন সরকার ও শাশুড়ি স্বপ্ণা সরকার৷ অবশ্য স্বামীর বিরুদ্ধে তেমন কোন অভিযোগ নেই৷ গতকাল এবং আজ সকালেও শ্বশুর-শাশুড়ির সঙ্গে প্রচন্ড বাকবিতন্ড হয় মাম্পির৷ এরই জেরে দুপুর নাগাদ মাম্পি কাচের বোতল ভেঙ্গে হাত ক্ষতবিক্ষত করে ফেলে৷ তার হাতের নার্ভ কেটে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়৷ তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এব্যাপারে জানতে চাওয়া হলে মাম্পির বাবা উত্তম শীল জানান জামাইয়ের বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নেই৷ সুমন ভালো ছেলে৷ কিন্তু তার মা বাবা পণের জন্য নির্যাতন চালাচ্ছেন৷ এনিয়ে পার্টি অফিস পর্যন্ত দরবার গড়িয়ে ছিল৷ এরপরও গৃহবধূর উপর নির্যাতন অব্যাহত থাকে৷ নির্যাতন সহ্য করতে না পেরেই মাম্পি আত্মহত্যার চেষ্টা করেছে৷ এব্যাপারে অবশ্য তারা থানায় কোন অভিযোগ করেননি৷ তবে জিবি হাসপাতালে এসে জিবি আউট পোস্টের পুলিশ ঘটনার বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করেছে৷ জানা গেছে, মাম্পির শ্বশুর এবং শাশুড়ি জিবি হাসপাতালে মাম্পির শুশ্রুষা করছেন৷ তারা দাবি করেছেন পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়েছিল৷ এধরনের কান্ড সংগঠিত করবে তা তারাও ভাবতে পারেনি৷ অভিমান করেই পুত্রবধূ এধরনের ঘটনা সংগঠিত করেছে বলে তারা দাবি করেন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top