News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষিকার নির্মম প্রহারে ছাত্রী আহত, হিন্দি সুকলে বিক্ষোভ
Image

শিক্ষিকার নির্মম প্রহারে ছাত্রী আহত, হিন্দি সুকলে বিক্ষোভ

Hindi Schollনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ শিক্ষিকার প্রহারে পঞ্চম শ্রেণীর ছাত্রীর আহত হওয়ার ঘটনায় মঙ্গলবার আগরতলায় হিন্দি সুকলে অভিভাবকরা বিক্ষোভ প্রদর্শন করেন৷ অভিযুক্ত শিক্ষিকার উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামীদিনে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে অভিভাবকদের তরফে৷
জানা গেছে, হিন্দি হায়ার সেকেন্ডারি সুকলের শিক্ষিকা এলিজাবেথ জমাতিয়া পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে গত শনিবার শাস্তি দিতে গিয়ে মারধর করেন৷ তাতে ঐ ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে৷ আজ ঐ ছাত্রীর অভিভাবক অন্যান্য অভিভাবকদের নিয়ে সুকলে বিক্ষোভ প্রদর্শন করেন৷ অভিযুক্ত শিক্ষিকার উপযুক্ত শাস্তির দাবি করেন৷ অভিভাবকদের বিক্ষোভের মুখে ঐ সুকলের প্রিন্সিপাল শ্রী ত্রিপাঠি ঘটনার সত্যতা সরাসরি স্বীকার না করলেও বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন৷ ঐ শিক্ষিকা দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন৷
এদিকে, এই সুকলে এলিজাবেথ জমাতিয়া কলঙ্কিত শিক্ষিকা হিসেবে পরিচিত৷ এর আগেও ছাত্রছাত্রীদের মারধর করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷ কয়েকদিন আগেও সিমরাং নামে এক ছাত্রকে বেধড়ক মারধর করেছিলেন তিনি৷ তখন অবশ্য সুকল কর্তৃপক্ষের হস্তক্ষেপে ঘটনাটি ধামাচাপা পড়ে যায়৷ কিন্তু এই যাত্রায় তা আর সম্ভব হয়ে ওঠেনি৷ সুপ্রিমকোর্টের নির্দেশ মোতাবেক সুকল পড়ুয়া ছাত্রছাত্রীদের কোন অবস্থাতেই মারধর করা চলবে না৷ শিক্ষা প্রতিষ্ঠানে শাস্তি দিতে গিয়ে ছাত্রছাত্রীদের দৈহিকভাবে শাস্তি দেওয়া অপরাধ বলে রায় দিয়েছে সুপ্রিমকোর্ট৷ এধরনের ঘটনা ঘটলে অভিযুক্ত শিক্ষক কিংবা শিক্ষিকার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে৷ কিন্তু অনেক ক্ষেত্রেই সুকল কর্তৃপক্ষের মদতে এধরনের ঘটনা ধামাচাপা পড়ে যায়৷ এদিন, ঐছাত্রীর অভিভাবকরা দাবি জানিয়েছেন অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে তারা আইনের দ্বারস্থ হবেন৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top