News Flash

  • Home
  • দেশ
  • গড়কড়ির দেওয়া হাইড্রোজেন গাড়ি চড়লেন তেজস্বী, কেন্দ্রীয় মন্ত্রীকে প্রশংসায় পঞ্চমুখ আরজেডি নেতা
Image

গড়কড়ির দেওয়া হাইড্রোজেন গাড়ি চড়লেন তেজস্বী, কেন্দ্রীয় মন্ত্রীকে প্রশংসায় পঞ্চমুখ আরজেডি নেতা

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির দেওয়া হাইড্রোজেন গাড়ি চড়লেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির দেওয়া হাইড্রোজেন গাড়ি সম্পর্কে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন, “এটি একটি হাইড্রোজেন গাড়ি, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন আমাকে এটি চেষ্টা করতে বলেছেন।”

কেন্দ্রীয় মন্ত্রীকে এদিন প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি বলেছেন, “আমি মনে করি নীতিন গড়করি উন্নয়নের বিষয়ে খুবই ইতিবাচক। আমরা বিহারে গত ১১-১২ বছর ধরে আটকে থাকা প্রকল্পগুলির গতি বাড়ানোর কথা বলেছিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি ছিল বিহারে কোনও এক্সপ্রেসওয়ে নেই। আমরা একটি এক্সপ্রেসওয়ে দাবি করেছি। তিনি এসবের জন্য ইতিবাচক বলে মনে হচ্ছে।”

ভারতের চন্দ্রযান-৩ মিশন প্রসঙ্গে তেজস্বী যাদব বলেছেন, “এতে শুধুমাত্র বিজ্ঞানীদের অবদান রয়েছে এবং আমরা তাদের ধন্যবাদ জানাই। তারা দেশের সবচেয়ে নামকরা মানুষ। ভারতের নাম উন্নীত করার জন্য আমি তাদের স্যালুট জানাই।”

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top