News Flash

Image

টিকিয়াপাড়ায় সশস্ত্র দুষ্কৃতী গ্রেফতার

হাওড়া, ২২ আগস্ট (হি স)। আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ এক অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুরজ রায় ওরফে রাজা। বাড়ি মুর্শিদাবাদ জেলার লালবাগ এলাকায়।

সূত্রের খবর, ধৃতের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল এবং ১৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে টিকিয়াপাড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে ব্যাঁটরা থানার পুলিশ।

গত ১৯ জুন হাওড়ার বামুনগাছিতে বেণারস রোডে এক মদ দোকানের মালিকের মাথায় রিভালভারের বাঁট দিয়ে আঘাত করে ১১ লক্ষ টাকা ডাকাতি করে একদল দুষ্কৃতী। ওই ঘটনার তদন্তে নেমে ব্যাঁটরা থানার পুলিশ গ্রেফতার করে পাঁচ জনকে। ৫ জন অভিযুক্তের মধ্যে পার্থ দাস ওরফে রনি নামে এক যুবককে গতকাল গ্রেফতার করে পুলিশ।

তাকে জিজ্ঞাসাবাদের সময় জানা যায়, ডাকাতির ঘটনায় ব্যবহৃত অস্ত্রের জন্য তারা যোগাযোগ করেছিল মুর্শিদাবাদে সুরজের সঙ্গে। সুরজের থেকে তারা আগ্নেয়াস্ত্র কিনেছিল। অপারেশন শেষে লুঠের ২ লক্ষ টাকা ফের অস্ত্র কেনার জন্য বরাত দিয়েছিল।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সুরজ ওই অস্ত্র টিকিয়াপাড়া এলাকায় গোপনে রনিকে হস্তান্তর করবে বলে ঠিক হয়। খবর পেয়ে ব্যাঁটরা থানার পুলিশ ফাঁদ পাতে। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ভোরবেলা থেকে নজর রাখছিলেন গোটা এলাকায়।
অবশেষে সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে সুরজ সেখানে এলে পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে। তার কাছ থেকে পুলিশ ২টি ৭ এমএম পিস্তল, ২টি ম্যাগাজিন, ১টি সিক্সার পিস্তল এবং ১৩০ রাউন্ড গুলি উদ্ধার করে।
ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা শুরু করা হয়েছে। এর পেছনে বড় ধরনের আন্তঃরাজ্য চক্র রয়েছে বলে ধারণা তদন্তকারীদের ।

Releated Posts

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top