আগরতলা, ২০ আগস্ট।। রবিবার রাজধানীর ধলেশ্বরস্থিত কামিনী কুমার স্কুলে একটি সামাজিক সংস্থার পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন সমাজসেবী তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার, আইনজীবী অস্মিতা বনিক এবং স্কুলের প্রধান শিক্ষক কিশোর দত্ত। বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, বিশ্বের মধ্যে ভারত অর্থনৈতিক দিকে পঞ্চম স্থানে উঠে এসেছে।
কারণ দুর্নীতি মুক্ত দেশ তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলেছে। এবং রাজ্য একই দিশাতে এগিয়ে চলেছে। কিন্তু রাজ্যের কাছে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলা। সমাজের একটা শক্তি যুব সমাজকে পিছিয়ে দিতে বিভ্রান্ত করে নেশার দিকে ধাবিত করছে। তাই সকলের দায়িত্ব সমাজকে নেশামুক্ত রাখার চেষ্টা করা। আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিরা পরবর্তী সময় রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের শুভেচ্ছা জানান।

বিশ্বের মধ্যে ভারত অর্থনৈতিক দিকে পঞ্চম স্থানে উঠে এসেছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে : রাজীব ভট্টাচার্য
Tags:
Releated Posts
জনস্বার্থে ছয় দফা দাবিতে পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের কাছে ডেপুটেশন আমরা বাঙালির
আগরতলা, ১৮ জুন : নারী নির্যাতন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, মাদকদ্রব্যের বিস্তার এবং পুরনিগম এলাকায় কর বৃদ্ধি-সহ বিভিন্ন জনস্বার্থ…
সিপিআইএম-এর দু’দিনব্যাপী রাজ্য কমিটির বৈঠক শুরু, উপস্থিত এম এ বেবি
আগরতলা, ১৮ জুন : বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিপিআইএম-এর রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ দু’দিনব্যাপী বৈঠক। রাজধানীর দশরথ দেব স্মৃতি…
এমবিবি বিমানবন্দরে ১.৬৮ কোটি টাকা উদ্ধার, আটক মহারাষ্ট্রের দুই যুবক
আগরতলা, ১৮ জুন : মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…
পূর্ব আগরতলা থানায় যুবককে যৌন হেনস্তার অভিযোগ: সরকারি হলফনামা বাতিল করল উচ্চ আদালত, নতুন করে রিপোর্ট চাইল
আগরতলা, ১৭ জুন: পূর্ব আগরতলা থানায় এক যুবককে থানার ভেতরে যৌন হেনস্তার অভিযোগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল ত্রিপুরা…


















