News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশ্বের মধ্যে ভারত অর্থনৈতিক দিকে পঞ্চম স্থানে উঠে এসেছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে : রাজীব ভট্টাচার্য
Image

বিশ্বের মধ্যে ভারত অর্থনৈতিক দিকে পঞ্চম স্থানে উঠে এসেছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে : রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২০ আগস্ট।। রবিবার রাজধানীর ধলেশ্বরস্থিত কামিনী কুমার স্কুলে একটি সামাজিক সংস্থার পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন সমাজসেবী তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার, আইনজীবী অস্মিতা বনিক এবং স্কুলের প্রধান শিক্ষক কিশোর দত্ত।  বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন,  বিশ্বের মধ্যে ভারত অর্থনৈতিক দিকে পঞ্চম স্থানে উঠে এসেছে।
কারণ দুর্নীতি মুক্ত দেশ তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলেছে। এবং রাজ্য একই দিশাতে এগিয়ে চলেছে। কিন্তু রাজ্যের কাছে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলা। সমাজের একটা শক্তি যুব সমাজকে পিছিয়ে দিতে বিভ্রান্ত করে নেশার দিকে ধাবিত করছে। তাই সকলের দায়িত্ব সমাজকে নেশামুক্ত রাখার চেষ্টা করা। আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিরা পরবর্তী সময় রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের শুভেচ্ছা জানান।

Releated Posts

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026

শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে সস্ত্রীক পূজা দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ আগস্ট: পবিত্র শ্রাবণ মাসের কৃষ্ণ চতুর্থী তিথি উপলক্ষে রবিবার পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর মহকুমার তারকেশ্বর…

ByByReshmi Debnath Aug 2, 2026

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top