News Flash

  • Home
  • দেশ
  • প্রশাসনকে আরও দক্ষ, দ্রুত এবং স্বচ্ছ করার জন্য প্রযুক্তির ব্যবহার করেছে ভারত : প্রধানমন্ত্রী মোদী
Image

প্রশাসনকে আরও দক্ষ, দ্রুত এবং স্বচ্ছ করার জন্য প্রযুক্তির ব্যবহার করেছে ভারত : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): প্রশাসনকে আরও বেশি দক্ষ, অন্তর্ভুক্তিমূলক, দ্রুত এবং স্বচ্ছ করার জন্য প্রযুক্তির ব্যবহার করেছে ভারত। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, বর্তমানে ভারতে ৮৫০ মিলিয়নেরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে এবং বিশ্বের সবচেয়ে সস্তা ডেটা খরচ উপভোগ করছে। শনিবার সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বেঙ্গালুরুতে আয়োজিত জি-২০ ডিজিটাল অর্থনীতি মন্ত্রী পর্যায়ের বৈঠক অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, বিশ্বব্যাপী রিয়েল-টাইম পেমেন্টের ৪৫ শতাংশেরও বেশি ভারতে হচ্ছে… কোউইন পোর্টাল ভারতের টিকাকরণ অভিযানকে সমর্থন করেছে…আমরা ”ভাশিনী” একটি এআই-চালিত ভাষা অনুবাদ প্ল্যাটফর্ম তৈরি করছি। এটি ভারতের সমস্ত বৈচিত্র্যময় ভাষায় ডিজিটাল অন্তর্ভুক্তি সমর্থন করবে।” প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “সমাধানের জন্য ভারত একটি আদর্শ পরীক্ষাগার। একটি সমাধান যা ভারতে সফল হয়, তা বিশ্বের যে কোনও জায়গায় সহজেই প্রয়োগ করা যেতে পারে। ভারত নিজস্ব অভিজ্ঞতা বিশ্বের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত।”

Releated Posts

ইভিএম বিকৃতি হলে ‘জিরো টলারেন্স’, প্রয়োজন হলে পুনর্নির্বাচন: বাংলার সিইও

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): ভোটগ্রহণে কোনও অনিয়ম, বিশেষ করে ইভিএম বিকৃতির অভিযোগের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে…

ByByNews Desk Apr 29, 2026

গাজিয়াবাদের ইন্দিরাপুরমে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অন্তত ৮টি ফ্ল্যাট

গাজিয়াবাদ, ২৯ এপ্রিল (আইএএনএস): উত্তরপ্রদেশের গাজিয়াবাদ-এর ইন্দিরাপুরম এলাকায় একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ৮টি…

ByByNews Desk Apr 29, 2026

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট: পরিবর্তনের ইঙ্গিত দেখছে বিজেপি

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব।…

ByByNews Desk Apr 29, 2026
Auto Draft

Auto Draft

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top