News Flash

  • Home
  • Uncategorized
  • মুঙ্গিয়াকামীতে যুবকের আত্মহত্যা
Image

মুঙ্গিয়াকামীতে যুবকের আত্মহত্যা

suicideনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৫ মে৷৷ ফাঁসি দিয়ে আত্মহত্যা করল এক উপজাতি যুবক৷ ঘটনা মুঙ্গিয়াকামী থানার ৩৬ মাইল এলাকায় বুধবার রাতে৷ খবরে জানা গেছে, মুঙ্গিয়াকামী থানাধীন  ৩৬ মাইল এলাকার বাসিন্দা রাজেন্দ্র দেববর্মার ছেলে রাজেশ দেববর্মা বুধবার রাতে ঘরে ফেরেনি৷ রাতে রাজেশের পরিবারের লোকজন অনেক খোঁজাখঁুজি  করেও কোনো হদিশ  না পেয়ে রাজেন্দ্র দেববর্মা তার ছেলের নিখোঁজের খবর জানায় মুঙ্গিয়াকামী থানায়৷  এদিকে প্রতিবেশীরা ঝুলতে দেখে থানায় খবর  পাঠায় বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ৷ পুলিশ ঘটনাস্থলে এসে রাজেশ দেববর্মা মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য৷ জানা গেছে, মৃত রাজেশ  পেশায় শ্রমিকের কাজ করত৷ পরিবারে অশান্তি ছিল তার নিত্যসঙ্গী৷ এই অশান্তি থেকে পরিত্রাণ পেতে সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে৷ পরে ময়না তদন্তের পর বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ রাজেশের  মৃতদেহ তার পরিজনদের হাতে তুলে দেয়৷ এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top