News Flash

Image

ধুবড়িতে উদ্ধার ১২টি চোরাই গরু, বাজেয়াপ্ত পিকআপ ভ্যান, আটক এক

ধুবড়ি (অসম), ১২ আগস্ট (হি.স.) : ধুবড়িতে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ১২টি চোরাই গরু। এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে গরু পাচারে ব্যবহত বলেরো পিকআপ ভ্যান। আটক করা হয়েছে পিকআপ ভ্যানের চালককে।

জানা গেছে, বালাজান এলাকায় ১৭ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে গোলকগঞ্জ থানার ট্রাফিক ইনচার্জ মণ্টু বৈশ্যের নেতৃত্বে পুলিশ ত্রিপাল দিয়ে ঢাকা ডব্লিউবি ৬৩ বি ৩৯৪৭ নম্বরের বলেরো পিকআপ ভ্যানকে গতিরোধ করতে সিগন্যাল দেয়। কিন্তু পিকআপ ভ্যানটি দ্রুতগতিতে গৌরীপুরের দিকে পালানোর চেষ্টা করে। তবে পুলিশের দল গাড়িটির পিছু ধাওয়া করে নান্দিনীপাড় এলাকায় গিয়ে তার গতিরোধ করে। পরে তালাশি চালিয়ে গাড়ি থেকে ত্রিপাল দিয়ে ঢাকা ১২টি গরু উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্ৰে জানা গেছে, গরুগুলি পশ্চিমবঙ্গ থেকে পিকআপ ভ্যানে বোঝাই করে সরু রস্তা দিয়ে বালাজানের ১৭ নম্বর জাতীয় সড়কে ওঠে গৌরীপুরের দিকে যাচ্ছিল। গরুগুলি বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল। পুলিশ ধৃত পিকআপ ভ্যানের চালককে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top