আগরতলা, ১২ আগস্ট : ত্রিপুরা মেডিকেল কলেজে দুই শিশু জটিল অস্ত্রপাচার সম্পন্ন হল। সাফল্য পেলেন ত্রিপুরা মেডিকেল কলেজের চিকিৎসকরা। ত্রিপুরা মেডিকেল কলেজের চিকিৎসক অনিরুদ্ধ বসাক এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, দুটি জটিল অস্ত্রোপাচারে সাফল্য পেয়েছেন তারা। জানা যায়, প্রথম শিশুটির আইজিএম হাসপাতালে জন্ম হয়েছিল। জন্ম থেকে পেটের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল। আই জি এম হাসপাতাল থেকে শিশুটিকে ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রপাচার হয় শিশুটির। বর্তমানে অস্ত্রপাচারের পর সুস্থ রয়েছে ওই শিশু। অন্যদিকে ১৪ দিনের একটি শিশু পেটের যন্ত্রণা নিয়ে জিবিপি হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকেও শিশুটিকে ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে যায় পরিবারের সদস্যরা। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় শিশুটির পেটে বিশাল আকারের টিউমার রয়েছে। ডাক্তাররা অস্ত্র পাচারের মাধ্যমে সে টিউমার বের করে। বর্তমানে সুস্থ ওই শিশু। দুটি ঘটনায় ত্রিপুরা মেডিকেল কলেজের চিকিৎসকদের সাফল্যতে খুশি রোগীর পরিজনরাও।

দুটি শিশুর জটিল অস্ত্রপাচারে সাফল্য পেল ত্রিপুরা মেডিকেল কলেজ
Tags:
Releated Posts
ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক
কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…
ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র
আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…
রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের…
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে…


















