News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুটি শিশুর জটিল অস্ত্রপাচারে সাফল্য পেল ত্রিপুরা মেডিকেল কলেজ
Image

দুটি শিশুর জটিল অস্ত্রপাচারে সাফল্য পেল ত্রিপুরা মেডিকেল কলেজ

আগরতলা, ১২ আগস্ট : ত্রিপুরা মেডিকেল কলেজে দুই শিশু জটিল অস্ত্রপাচার সম্পন্ন হল। সাফল্য পেলেন ত্রিপুরা মেডিকেল কলেজের চিকিৎসকরা। ত্রিপুরা মেডিকেল কলেজের চিকিৎসক অনিরুদ্ধ বসাক এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, দুটি জটিল অস্ত্রোপাচারে সাফল্য পেয়েছেন তারা। জানা যায়, প্রথম শিশুটির আইজিএম হাসপাতালে জন্ম হয়েছিল। জন্ম থেকে পেটের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল। আই জি এম হাসপাতাল থেকে শিশুটিকে  ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রপাচার হয় শিশুটির। বর্তমানে অস্ত্রপাচারের পর সুস্থ রয়েছে ওই শিশু। অন্যদিকে ১৪ দিনের একটি শিশু পেটের যন্ত্রণা নিয়ে জিবিপি হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকেও শিশুটিকে ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে যায় পরিবারের সদস্যরা। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় শিশুটির পেটে বিশাল আকারের টিউমার রয়েছে। ডাক্তাররা অস্ত্র পাচারের মাধ্যমে সে টিউমার বের করে। বর্তমানে সুস্থ ওই শিশু। দুটি ঘটনায় ত্রিপুরা মেডিকেল কলেজের চিকিৎসকদের সাফল্যতে খুশি রোগীর পরিজনরাও। 

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top