News Flash

  • Home
  • দিনের খবর
  • ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী নৌকা ডুবিতে ৬ জনের মৃত্যু
Image

ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী নৌকা ডুবিতে ৬ জনের মৃত্যু

প্যারিস, ১২ আগস্ট (হি.স.) : ইংলিশ চ্যানেলে নৌকা ডুবি । ফ্রান্স থেকে ব্রিটিশ উপকূলে আসার সময় ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে ৬ জনের মৃত্যু হয়েছে। শনিবারের এই দুর্ঘটনায় নৌকা থেকে ৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, শনিবার ভোরের দিকে দুর্ঘটনার খবর পায় ফ্রান্সের সানগেত্তে শহর কর্তৃপক্ষ। পরে ভোর ৬টায় উদ্ধার অভিযান শুরু করা হয়। শহরের মেয়র ফ্রাঙ্ক দেশন জানিয়েছেন, একইসঙ্গে শরণার্থীবাহী কয়েক ডজন নৌকা ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। সেগুলোর মধ্যে কয়েকটি মারাত্মক অসুবিধার মধ্যে পড়ে। ৫৩ জনকে জীবিত উদ্ধার সম্ভব হয়েছে।

৬ অভিবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফ্রান্সের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা দ্য মেরিটাইম প্রিফ্রেকচার। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা অভিযান শুরুর পর উপকূলীয় শহর সেনেগাত্তের কাছে মরদেহগুলো শনাক্ত করেছিল। সানগেত্তে শহরের মেয়রের বরাত দিয়ে সংস্থাটি আরও জানিয়েছেন ঘটনাস্থলসহ আশপাশে বড় উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top