News Flash

  • Home
  • বিদেশ
  • তোষাখানা মামলার দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন ইমরানের
Image

তোষাখানা মামলার দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন ইমরানের


ইসলামাবাদ, ৮ আগস্ট (হি. স.)পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান তোষাখানা মামলার দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছেন। মঙ্গলবার তার আইনজীবী নাঈম পানজুথা এ কথা জানান। আইনজীবী বলেন, একটি পিটিশন ইসলামাবাদ হাইকোর্টে দাখিল করা হয়েছে। বুধবার এই মামলার শুনানি হবে।

তোষাখানা মামলার রায়ে ইমরানকে তিন বছরের কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা করেন ইসলামাবাদের জেলা বিচারিক আদালত। তার বিরুদ্ধে ক্ষমতায় থাকার সময় বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রি করে দেওয়ার অভিযোগ আনা হয়। ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

গেল বছর অনাস্থাভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রে রয়েছেন ইমরান খান। এতে অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত পারমাণবিক শক্তিধর পাকিস্তানের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

গেল শনিবার ইমরান খানকে তাঁর লাহোরের জামান পার্কের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে রাজধানী ইসলামাদের কাছে একটি কারাগারে রাখা হয়েছে।

টুইটারে আইনজীবী পানজুথার পোস্ট করা পিটিশনের কপিতে দেখা যায়, জেলা আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়ায় ‘সংক্ষুব্ধ ও অসন্তুষ্ট’ ইমরান উচ্চ আদালত বরাবর ওই রায় ‘অবৈধ ঘোষণার’ আবেদন করেছেন।

Releated Posts

গ্যাস সংকটে প্রায় অচল বাংলাদেশের অর্থনীতি, এক দশকের মধ্যে সর্বনিম্ন সরবরাহ

ঢাকা, ৩১ আগস্ট (আইএএনএস): তীব্রতর জ্বালানি সংকটের মধ্যে আগস্টে বাংলাদেশে গ্যাস সরবরাহ কোভিড মহামারির শুরুর দিকের পর সর্বনিম্ন…

ByByNews Desk Aug 31, 2026

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026

‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বিচক্ষণ রাজনৈতিক নেতা’: ভারতের বিশ্বমঞ্চে উত্থানের কৃতিত্ব মোদির নেতৃত্বকে দিলেন উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রভাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব…

ByByNews Desk Aug 30, 2026

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top