News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে একাধিক বোমা হামলা নিহত ৯ জন
Image

পাকিস্তানে একাধিক বোমা হামলা নিহত ৯ জন

ইসলামাবাদ, ৮ আগস্ট (হি.স.) : পাকিস্তানে একাধিক বোমা হামলা নয়জন নিহত হয়েছেন। সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে এই হামলাগুলোর ঘটনা ঘটে। দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে স্থানীয় রাজনীতিবিদসহ সাতজন নিহত হয়েছেন। তারা সবাই গাড়িতে ছিলেন। অন্য আরেকটি হামলায় দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে দুইজন নিহত হয়েছেন।

বেলুচিস্তান প্রদেশের পুলিশ কর্মকর্তা হায়দার আলী জানিয়েছেন, সোমবার প্রদেশের কেচ শহরে বোমা হামলায় সাতজন নিহত হয়েছেন। হামলার পেছনে কারা ছিল, তা স্পষ্ট নয়। হামলায় নিহত রাজনীতিবিদ ইসহাক ইয়াকুব বেলুচিস্তান আওয়ামী পার্টির নেতা ছিলেন।

আল জাজিরা বলছে, বৈষম্যের অভিযোগ তুলে অনেক বছর ধরেই বেলুচিস্তানের ছোট ছোট বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো এই ধরনের হামলা চালিয়ে আসছে। তারা প্রদেশের সম্পদ ও সম্পদের ন্যায্য অংশের দাবি করে আসছে।

এদিকে, উত্তর ওয়াজিরিস্তানে তালেবানের একটি ঘাঁটিতে একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ির বিস্ফোরণ ঘটিয়েছে। এতে কাছাকাছি একটি গাড়িতে থাকা বিবাহিত দম্পতি নিহত হন।

স্থানীয় কর্মকর্তা রেহমন্ত উল্লাহ বলেছেন, আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে বোমা হামলার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল বিস্ফোরণের সময় কাছাকাছি ছিল। কিন্তু তারা অক্ষত অবস্থায় সেখান থেকে বের হতে সক্ষম হয়। এই কর্মকর্তা আরও বলেন, আমরা ধারণা করছি হামলাকারী বিস্ফোরকটি ভুলবশত বিস্ফোরণ ঘটিয়েছিল।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top