News Flash

Image

করিমগঞ্জের লঙ্গাই বাগা‌নে গরু চোর স‌ন্দে‌হে আটক এক

পাথারকান্দি (অসম), ৭ আগস্ট (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি থানাধীন লঙ্গাই চা বাগা‌নে গরু চোর স‌ন্দে‌হে জনতার হা‌তে ধরা পড়েছেন এক ব্যক্তি। ধৃ‌তকে পাথিনি বাগানের চার নম্বর লাইনের বাসিন্দা বছর ৪৮-এর শংকর কৈবর্ত বলে পরিচয় পাওয়া গেছে।

জানা গে‌ছে, র‌বিবার গ‌ভীর রা‌তে লঙ্গাই বাগা‌নে স‌ন্দেহজনকভা‌বে ঘোরাফেরা করছিলেন শংকর কৈবর্ত। তখন স্থানীয় জনগ‌ণ তা‌কে আটক ক‌রে খুঁটির সঙ্গে বেঁধে পাথারকা‌ন্দি থানায় খবর দেন। খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌঁছে আটক ব্যক্তি‌কে নি‌জে‌দের হেফাজ‌তে নেয়। এ খবর লেখা পর্যন্ত ধৃত শংকর কৈবর্ত পাথারকা‌ন্দি থানার লকআপে র‌য়ে‌ছেন।
এদিকে স্থানীয় একাংশ শংকর কৈবর্তকে চোর ব‌লে অভিযোগ কর‌লেও, কতিপয়ের দা‌বি তিনি একজন ভবঘু‌রে। বেশিরভাগ সময় তিনি তাঁর বা‌ড়ি‌তে থা‌কেন না। এর আগেও নাকি তি‌নি একবার চোর স‌ন্দে‌হে জনতার হা‌তে ধরা প‌ড়ে‌ছি‌লেন। তাই পু‌লিশ বিষয়টি যাচাই করছে।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top