News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩০
Image

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩০

ইসলামাবাদ, ৭ আগস্ট (হি.স.) : পাকিস্তানে হাজারা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। রবিবার নওয়াবশাহে সারহারি রেলওয়ে স্টেশনের কাছে ওই ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হলে আরও অন্তত ১০০ জন আহত হন ।

সিন্ধের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলি শাহ বেনজিরাবাদে পিপলস মেডিকেল কলেজ হাসপাতালে গণমাধ্যমকে নিহতে সংখ্যা নিশ্চিত করেন। তিনি যোগ করেন, প্রয়োজনে আহতদের করাচিতে নিয়ে যাওয়া হবে। মন্ত্রী স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কর্মকর্তাদের ত্রাণ ও উদ্ধার তৎপরতা ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন।

রেলওয়েজ অ্যান্ড এভিয়েশনমন্ত্রী খাজা সাদ রফিকের দেওয়া তথ্য অনুযায়ী দুর্ঘটনাটি ঘটে গতকাল দুপুর ১টা ১৮মিনিটে। প্রায় হাজার খানেক লোক হাজারা এক্সপ্রেসে করে গন্তব্যে যাচ্ছিলেন। ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল।

এর আগে পাকিস্তান রেলওয়য়ের সুকুর ডিভিশনাল কমার্সিয়াল অফিসার মোহসিন সিয়াল বলেন, ঠিক কতটি বগি লাইনচ্যুত হয়ে তা জানা যায়নি। কেউ বলছেন পাঁচটি, কেউ বলছেন আটটি, আবার কেউ বলছেন ১০টি।

স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এই ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি টুইট করে বলেছেন, নিহত যাত্রীদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের হাসপাতালে সর্বোত্তম স্বাস্থ্যসেবা সুবিধা দিতে হবে।

Releated Posts

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top