News Flash

Image

করিমগঞ্জের বারইগ্রা‌মে অগ্নিকাণ্ড, ভস্ম দোকানঘর সহ দুটি গাড়ি

বারইগ্রাম (অসম), ৭ আগস্ট (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন বারইগ্ৰাম‌ পুলিশ ওয়াচপোস্ট এলাকার কাঁঠালগুল গ্রা‌মে আজ সোমবার কাক‌ভো‌রে সংঘ‌টিত বিধ্বংসী অগ্নিকাণ্ডে এক‌টি দোকানঘর এবং দু‌টি গাড়ি পু‌ড়ে ভস্ম হয়ে গেছে।

জানা গেছে, আজ ভোরের দিকে আচমকা গ্রামের জনৈক সুমিত দে ও অপুলাল দে-র দোকানে আগুন লাগে। আগু‌নের লেলিহান শিখা দেখে স্থানীয়রা পাথারকান্দির অগ্নিনির্বাপক কে‌ন্দ্রে খবর দেন। খবর পেয়ে ইঞ্জিন নিয়ে দমকলের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ত‌বে ততক্ষ‌ণে দোকান সহ দু‌টি গাড়ি পু‌ড়ে ছাই হ‌য়ে যায়। আগুন গ্রাস করে ফেলে দোকানের মা‌লিক সু‌মিতের অল্টো গাড়ি এবং তার ভাই অপুর অটো রিকশায়। ফলে দুটি গাড়িই পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষ‌তির প‌রিমাণ এই খবর লেখা পর্যন্ত জানা যায়‌নি। এদিকে আগুন ধরার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে বারইগ্রাম ওয়াচপোস্টের পু‌লিশ তদন্ত শুরু করেছে। দোকান ও গাড়ি মালিকদের ধারণা, কোনও অজ্ঞাত দুষ্টচক্র অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top