News Flash

Image

রঙিয়া রেলস্টেশনের কাছে উদ্ধার যুবকের মৃতদেহ

রঙিয়া (অসম), ৬ আগস্ট (হি.স.) : কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত রঙিয়া রেলওয়ে স্টেশনে কাছে জনৈক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত যুবককে নয়নজ্যোতি দাস বলে শনাক্ত করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

পুলিশের তদন্তকারী অফিসার জানান, আজ রবিবার সকালে রঙিয়া রেলওয়ে স্টেশনের কাছে নীল রঙের জিন্স এবং আকাশি রঙের টি-শাৰ্ট পরিহিত এক যুবকের মৃতদেহ দেখে প্রত্যক্ষদর্শীরা খবর দেন থানায়। তাঁরা যোগাযোগ করেন রেল পুলিশের সঙ্গে। রেল ও সাধারণ পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক এনকুয়েস্ট করে মৃতদেহটি উদ্ধার করে রঙিয়া থানায় নিয়ে গেছে। ইত্যবসরে তার পরিবারের সদস্যরা এসে মৃতদেহ শনাক্ত করার পর দেহ ময়না তদন্তের জন্য গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, মৃত নয়নজ্যোতি দাস ওদালগুড়ি জেলার বাসিন্দা। তাঁর বয়স প্ৰায় ৩০ বছর।

এদিকে, অত্যধিক নেশাদ্রব্য খাওয়ার জন্য যুবক নয়নজ্যোতি দাসের মৃত্যু হয়েছে বলে সন্দেহ করছেন পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। তবে পুলিশি তদন্তের পর গোটা বিষয়ে স্পষ্ট হবে বলে দাবি করা হচ্ছে।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top