News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে দুর্ঘটনায় মৃতের দুই পরিবারকে সরকারি চেক প্রদান বিধায়ক কমলাক্ষের
Image

করিমগঞ্জে দুর্ঘটনায় মৃতের দুই পরিবারকে সরকারি চেক প্রদান বিধায়ক কমলাক্ষের

করিমগঞ্জ (অসম), ৪ আগস্ট (হি.স.) : সড়ক দুর্ঘটনায় মৃতের দুই পরিবারকে ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকার প্রদত্ত দু-লক্ষ টাকার চেক তুলে দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।

আজ শুক্রবার সকালে আকবরপুর গ্ৰাম পঞ্চায়েত (জিপি)-এর সারংদেওপুর গ্রামে গিয়ে সাত মাস আগে প্রসারপুরে বাইক দুর্ঘটনায় নিহত খলিলুর রহমান নামের ব্যক্তির স্ত্রী আফতারুন নেসা এবং কাছাড় জেলার কাটিগড়ায় সড়ক দুৰ্ঘটনায় করিমগঞ্জের ভাটগ্রাম গ্রামের প্ৰয়াত তৌহিদ আহমেদের বাবা ফুরকান উদ্দিনের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনার পর সরকারিভাবে আর্থিক অনুদানের দাবি উঠলে এগিয়ে আসেন বিধায়ক। শুক্রবার সে অনুযায়ী নিহতের পরিবারের হাতে চেক তুলে দেন রাজ্য সরকার প্রদত্ত দু লক্ষ টাকার চেক।

Releated Posts

মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মহিলা-সহ ৮ জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

ইম্ফল, ৩ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় যৌথ নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে দুই মহিলা জঙ্গিসহ মোট আট…

ByByNews Desk Aug 3, 2026

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top