News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বহু এলাকা ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড, ব্যাপক ক্ষতি
Image

রাজ্যে বহু এলাকা ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড, ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, উদয়পুর, বিলোনীয়া, তেলিয়ামুড়া, ২ মে ৷৷ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড রাজ্যের বহু এলাকা৷ ভেঙ্গেছে

উদয়পুরে ঝড়ে লন্ডভন্ড চিল্ড্রেন্স একাডেমি সুকল৷ ছবি - অপুরাম সরকার৷
উদয়পুরে ঝড়ে লন্ডভন্ড চিল্ড্রেন্স একাডেমি সুকল৷ ছবি – অপুরাম সরকার৷

ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছ, বিদ্যুতের খঁুটি৷ তাতে একদিকে যেমন অবরুদ্ধ হয়েছে যান চলাচল৷ পাশাপাশি বহু এলাকা বিদ্যুৎ যন্ত্রণার শিকার হয়৷ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে দুজন আহত হয়েছেন বলেও খবর৷ এগার বছরের এক নাবালিকা এবং পঁচাত্তর বছর বয়সী এক বৃদ্ধা গুরুতরভাবে আহত হয়েছেন৷ বহু ঘরবাড়ি খরকুটোর মতো উড়ে গেছে৷ মোট কথা, রবিবার ঘূর্ণিঝড় যে তান্ডব চালিয়েছে তাতে ক্ষতিগ্রস্ত বহু এলাকা৷
রবিবারের ঝড়ে রাজধানী এলাকা আগরতলায় বড়দোয়ালি সহ বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটে৷ ঝড়ে আগরতলা সংলগ্ণ বড়জলা, নরসিংগড়, আনন্দনগর সহ বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়৷ বিশালগড়ে উদ্বাস্তুদের থাকার জন্য দেওয়া টিনের ঘরগুলি ঘূর্ণিঝড়ে উড়ে গেছে৷
[vsw id=”ampcWVymlkE” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]এদিকে, উদয়পুরে ঘূর্ণিঝড়ে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়৷ রবিবার সন্ধ্যা থেকেই দেখা দেয় বিদ্যুৎ বিপর্যয়৷ উদয়পুরের খিল পাড়া এলাকায় চিলন্ড্রেনস একাডেমি সুকলের ঘর ঝড়ে উড়ে যায়৷ স্থানীয় একটি মসজিদের ছাউনি প্রায় একশ ফুট দূরে গিয়ে পড়ে৷ ঐ এলাকার তপন মজুমদারের বাড়ি সম্পূর্ণ ধুলিসাৎ হয়ে যায়৷ এদিকে, মাতাবাড়িতে উত্তর-দক্ষিণ মুখো একটি ঘর ঘূর্ণিঝড়ে পুরো ঘুরে গিয়ে পূর্ব-পশ্চিম মুখো হয়ে পড়ে৷ এদিকে, বিলোনিয়াতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড়ে৷ মূলত, সমগ্র দক্ষিণ জেলাতেই ঝড়ের ব্যাপক প্রভাব পড়েছে৷ বিলোনিয়াতে একটি বহু পুরোনো চামূল গাছ উপড়ে একটি বাড়িতে পড়ে৷ তাতে অল্পেতে ঐ বাড়ির বাসিন্দারা প্রাণে বেঁচে যান৷
জানা গেছে, রবিবার ঘূর্ণিঝড়ে গাছ ভেঙ্গে এক বৃদ্ধা গুরুতর জখম হয়েছে৷ বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বড়জলার আমতলী এলাকার বাসিন্দা আদরিনী সাহা(৭৫) পা ভেঙ্গে গেছে৷ ঘূর্ণিঝড়ে গাছ পড়ে তার পা ভেঙ্গেছে বলে জানা গেছে৷ বর্তমানে ঐ বৃদ্ধা জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷
এদিকে, রবিবার রাতে বষর্ণ ও তুফানে লন্ডভন্ড তেলিয়ামুড়া মহকুমার বেশ কয়েকটি এলাকা৷ এদিনের তুফানে সাধারণ মানুষের বাড়িঘর ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংবাদ৷ গাছগাছালি সহ বৈদ্যুতিক খঁুটি ভূপতিত হয়ে বিদ্যুৎপরিষেবা বন্ধ হয়ে পড়েছে বুধবার থেকেই বিপর্যস্থ জনজীবন৷
সংবাদে জানা গেছে, রাতের সাইক্লোনে তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুর, মুঙ্গিয়াকামী সহ তেলিয়ামুড়া ব্লকের বিভিন্ন এলাকায় বসবাসকারীদের ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে৷ তেলিয়ামুড়া ব্লকের সুদকরকারী এডিসি ভিলেজের দেবথাং এলাকায় টিএসআর ১১ নং ব্যাটেলিয়ানের ক্যাম্পের জওয়ানদের থাকার ঘরে বিশাল আকারের ঘর ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ সে সময় জওয়ানরা ঘরের মধ্যে ঘুমানো অবস্থায় ছিল৷ শব্দ পেয়ে তুফানের মধ্যে ঘর থেকে বেরিয়ে প্রাণ রক্ষা করে৷ এদিকে দেবথাং এলাকার বেশ কয়েকটি কলাবাগানের কলাগাছ ভেঙ্গে পড়েছে৷ এছাড়াও আঠারমুড়া জাতীয় সড়কে বিদ্যুৎ পরিবাহী তার খঁুটি ভেঙ্গে ভূপতিত হয়েছে৷ ভেঙ্গে গেছে রাস্তার পাশে গাছপালা৷ কিছু সময়ের জন্যে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এখন পর্যন্ত প্রাপ্ত খবরের মহকুমা শাসক কার্যালয়ে ৪০০-এর উপর বাড়িঘর ভাঙ্গার ব্যাপারে দরখাস্ত জমা পড়েছে৷ এদিকে, মহকুমা প্রশাসন সহ বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা রাত থেকে কাজে লেগে গেছে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য৷ তবে যেভাবে বিদ্যুতের খঁুটি ভেঙ্গে বিদ্যুত পরিবাহী তার ছিন্ন হয়ে আছে কয়েকটি এলাকায় বাদ দিলে কবে নাগাদ বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না৷
এদিকে, গিয়েছিল মামার বাড়িতে বেড়াতে৷ কিন্তু ঘূর্ণিঝড়ের কবলে পড়ে দুটি পা ভেঙ্গে যায় এগার বছরের এক নাবালিকার৷ জানা গেছে, এগার বছরের অর্পিতা ভৌমিক বিশালগড়ের গোলাঘাঁটিতে মামার বাড়িতে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় ঘূর্ণিঝড়ে গাছ ভেঙ্গে পড়ে৷ তাতে তার দুটি পা ভেঙ্গে যায়৷ সঙ্গে সঙ্গে তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জিবিতে স্থানান্তর করেন৷ বর্তমানে অর্পিতার জিবি হাসপাতালে চিকিৎসা চলছে৷
অর্পিতার বাবা বিকাশ ভৌমিক জানিয়েছেন, তাদের বাড়ি উষা বাজারে৷ রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ ঘূর্ণিঝড়ের সময় মামার বাড়িতে এক ঘর থেকে অন্য ঘরে যাচ্ছিল তার মেয়ে৷ তখনই একটি গাছ ভেঙ্গে তার উপর পড়ে৷ তাতেই অর্পিতার দুটি পা ভেঙ্গে যায়৷ সঙ্গে সঙ্গে তার মামি বিশালগড় হাসপাতালে নিয়ে গেলে তাকে জিবিতে স্থানান্তর করেন চিকিৎসকরা৷ অর্পিতার বাবা জানিয়েছেন, পা ভেঙ্গে অল্পেতে প্রাণে বেঁচেছে তার মেয়ে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top