News Flash

  • Home
  • প্রধান খবর
  • শান্তি ফিরছেই না সংসদে; কালো পোশাক পরে আরও ঐক্যবদ্ধ বিরোধীরা, মুলতুবি লোকসভার অধিবেশন
Image

শান্তি ফিরছেই না সংসদে; কালো পোশাক পরে আরও ঐক্যবদ্ধ বিরোধীরা, মুলতুবি লোকসভার অধিবেশন

নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): শান্তি ফেরার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না সংসদে। মণিপুর ইস্যুতে বৃহস্পতিবারও উত্তাল হল সংসদের নিম্নকক্ষ, এদিনও মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবিতে সরব হন বিরোধী সাংসদরা। স্লোগান ও হইহট্টগোলের মধ্যেই দুপুর দু”টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে লোকসভার অধিবেশন।

বাদল অধিবেশনের ষষ্ঠ দিনে মণিপুরকাণ্ড নিয়ে অভিনব প্রতিবাদ দেখল সংসদ। মণিপুরকাণ্ডের প্রতিবাদে কালো পোশাক পরে বৃহস্পতিবার সংসদে আসেন বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাংসদেরা।রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বৃহত্তম বিরোধী দল কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূলের দুই কক্ষের নেতা ডেরেক ও’ব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন বিরোধী সাংসদেরা এই প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন বৃহস্পতিবার।

ডিএমকের টিআর বালুর মতো কয়েক জন বিরোধী সাংসদ সাধারণ পোশাক পরে এলেও প্রতিবাদ জানাতে পরেছিলেন কালো রঙের ‘আর্ম ব্যান্ড’। অধিবেশন শুরুর আগে গান্ধীমূর্তির নীচে দাঁড়িয়ে বিক্ষোভও দেখান তাঁরা। মণিপুরকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে স্লোগান তোলেন।

Releated Posts

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026

‘সনাতন সভ্যতা ও সংস্কৃতিতে আমিষ খাবারের স্থান নেই’: রাহুলের ব্রিকস ডিনার মন্তব্যের সমালোচনা ইসলামি স্কলারের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনের গালা ডিনারে নিরামিষ খাবার পরিবেশন নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top