News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের হাতে প্রহৃত যুবক, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ
Image

পুলিশের হাতে প্রহৃত যুবক, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ বোনের বাড়িতে বেড়াতে এসে পুলিশের বেধড়ক মারধরে গুরুতরভাবে জখম হয়েছেন সজল রায় নামে এক ব্যক্তি৷ তার বাড়ি তেলিয়ামুড়ার করইলং এলাকায়৷ তিনি পেশায় শ্রমিক৷ বুধবার চন্দ্রপুরস্থিত বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন৷ মদ্য পান করে বোনের বাড়িতে যাওয়ার সময় সিটি মোবাইলের পুলিশ তাকে আটক

সজল রায়
সজল রায়

করে৷ অসংলগ্ণ কথাবার্তায় বলায় পুলিশ তাকে প্রচন্ড মারধর করে৷ তাতে সজল রায় নামে ঐ ব্যক্তি গুরুতরভাবে আহত হয়৷ অবস্থা বেগতিক দেখে পুলিশ তাকে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ জিবি  হাসপাতালে ভর্তি করে দিয়ে পুলিশ গা ঢাকা দেয়৷ চন্দ্রপুর এলাকা থেকে তাকে আটক করে নিয়ে আসলেও এব্যাপারে কোন মামলা গ্রহণ করেনি পুলিশ৷ পিটিয়ে রক্তপাত করায় আইনী কোন ফ্যাসাদে যাতে না পড়ে সে কারণেই পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে কেটে পড়ার কৌশল নিয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ লক্ষণীয় বিষয় হল পুলিশের মারধরে জখম সজল রায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার বোন কিংবা নিজ বাড়িতে কোন খবর দেয়নি পুলিশ৷  ফলে, তার চিকিৎসাতেও গাফিলতি হচ্ছে বলে অভিযোগ৷ পুলিশের এহেন কার্যকলাপ মানবাধিকার লঙ্ঘনের সামিল বলেও অনেকে অভিমত ব্যক্ত করেছেন৷ মদ্য পানের অজুহাতে পাকড়াও করে পিটিয়ে জখম করার অধিকার নিয়েও প্রশ্ণ উঠেছে৷ পুলিশের বিরুদ্ধে এধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে৷ পর পর এসব ঘটনা পুলিশকে রীতিমত কাঠগড়ায় দাঁড় করিয়েছে৷ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ারও দাবি উঠেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top