News Flash

  • Home
  • Uncategorized
  • বিক্ষিপ্ত গোলমাল ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণই রইল চতুর্থ দফার ভোট
Image

বিক্ষিপ্ত গোলমাল ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণই রইল চতুর্থ দফার ভোট

কলকাতা, ২৫ এপ্রিল (হি.স.) : দু-এক জায়গায় বিক্ষিপ্ত গোলমাল ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণই রইল চতুর্থ দফার ভোট| সোমবার রাজ্যে চতুর্থ দফার ভোট| উত্তর ২৪ পরগনার ৩৩টি ও হাওড়ার ১৬টি আসনে ভোট| মোট পোলিং স্টেশনের সংখ্যা ১২ হাজার ৫০০| ভোটার সংখ্যা ১ কোটি ৮ লক্ষ| চতুর্থ দফায় সন্ধে ৬টা পর‌্যন্ত নির্বাচন কমিশনে ২,৫০০ অভিযোগ| দুপুর ৩টে পর‌্যন্ত হাওড়ায় ভোটদানের হার ৬৭.৩১ শতাংশ, উত্তর ২৪ পরগণায় ৬৭.২৭ শতাংশ | উত্তর ২৪ পরগনা ও হাওড়ায় শান্তিতে ভোট করানো ছিল কমিশনের কাছে চ্যালেঞ্জ| দিনের শেষে ফার্স্ট ডিভিশনে পাশ নির্বাচন কমিশন| তবে, তারমধ্যেও আক্রান্ত হলেন উত্তর ২৪ পরগনার দুই সিপিএম প্রার্থী|
তবে, এড়ানো গেল না বিক্ষিপ্ত অশান্তি| সুকান্ত নগরের জহরদাস কলোনিতে ইট পড়ল সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার‌্যের গাড়িতে| গাড়ির কাচ ভেঙে আহত হন দমদম উত্তরের প্রার্থী| কয়েকজনকে গ্রেফতার করে পুলিস| শাসকদলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, জবাব দিতে চাননি প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার‌্য| আক্রান্ত আরেক সিপিএম প্রার্থী দেবাশিস ভৌমিক| বারাকপুরের সিপিএম প্রার্থীকে মারধর করে পরিচয় পত্র কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে| অভিযোগ উড়িয়েছে শাসকদল|
দুপুরের দিকে বোমা পড়ল হালিশহরের আদর্শ বিদ্যাপীঠ থেকে ঢিলছোঁড়া দূরত্বে| হালিসহরের একাধিক ৱুথে ভোটদানে বাধার অভিযোগ তোলে বিরোধীরা| মানতে চায়নি শাসক শিবির| বোমা পড়ল হাওড়ার আমতাতেও| সিপিএম-তৃণমূল বোমাবাজিতে ভোট চলাকালীন উত্তপ্ত হল জয়পুরে রাজবংশীপাড়া| বোমাবাজিতে জখম হন দুজন| বরাগনরে খালসা মডেল স্কুলের ৱুথে হামলার অভিযোগ| মাথা ফাটল জোটপ্রার্থীর এজেন্ট সঞ্জীব গুহর| বারাকপুরের ১১৮ নং ৱুথে কারচুপির খবর করতে গিয়ে আধাসেনার বাধার মুখে পড়তে হল আমাদের প্রতিনিধিকে| একই ঘটনার পুনরাবৃত্তি মিনাখাঁর হরপুকুরেও| তবে বিধাননগরে ফার্স্ট ডিভিশনে পাস কমিশন| নির্বিঘ্নের বিধাননগরের ভোটে খুশি সবপক্ষই|
ভোট শুরু হতেই ফর্মে রূপা গাঙ্গুলি| হাওড়ায় পুরসভার ডেপুটি মেয়রের বিরুদ্ধে ফলস ভোটিংয়ের অভিযোগ করে বামনগাছি কেন্দ্রীয় বিদ্যালয়ে পৌছে যান উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী| পরে সালকিয়ায় তৃণমূলের বিক্ষোভের মুখেও পড়েন তিনি| মিডিয়াকে সঙ্গী করে ৱুথে ঢুকে বিতর্কে জ়ডালেন আরেক বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি| তাঁকে চ্যালেঞ্জ করেন নির্দল প্রার্থীর এজেন্ট| মেজাজ হারান লকেট| পরে প্রিসাইডিং অফিসারের মধ্যস্থতায় ভোট দেন|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top