News Flash

  • Home
  • প্রধান খবর
  • “আর কত রক্ত চাই?” নির্বাচন কমিশনারকে ফোন শুভেন্দুর
Image

“আর কত রক্ত চাই?” নির্বাচন কমিশনারকে ফোন শুভেন্দুর

কলকাতা, ৮ জুলাই (হি.স.) : ভোটে অশান্তি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ফোন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশ্ন করলেন, “আর কত রক্ত চাই?” হুঁশিয়ারি দিলেন, সন্ধে ৬ টার পর কমিশন তালা বন্ধ করার। সেই সঙ্গে কমিশনারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের কথাও বললেন শুভেন্দু।

পঞ্চায়েত নির্বাচনের দিন সকাল থেকে শুধুই রক্ত, বোমা, কার্তুজ আর পড়ে থাকা নিথর দেহের ছবি সামনে আসছে। অবাধে চলছে ছাপ্পা। ভোট শুরু হওয়ার ৫-৬ ঘণ্টার মধ্যেই একাধিক মৃত্যুর খবর সামনে এসেছে। এরপরই রাজ্য নির্বাচন কমিশনারকে ফোন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘আর কত রক্ত চাই আপনার?’ এই ভাষাতেই রাজীব সিনহার সঙ্গে কথা বললেন শুভেন্দু। প্রয়োজন হলে কমিশনে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুভেন্দু বলেন, “আমি ওঁকে ফেসটাইমে ফোন করেছিলাম। প্রথমে বলেছি, আর কত রক্ত চাই আপনার? তারপর বলেছি, সন্ধ্যা ৬টার পর আমি যাচ্ছি আপনার কার্যালয়ে তালা ঝোলাতে। পুলিশকে বলে রাখবেন।” কমিশনারকে কার্যত হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেছেন, “আপনি যত বেআইনি সম্পত্তি করেছেন, তার সব প্রমাণ আমার কাছে আছে। রাজারহাটে কত জমি কিনেছেন, সব জানি।”

সত্যি কমিশনে যাচ্ছেন কিনা এই প্রশ্নের উত্তরে নন্দীগ্রামের বিধায়ক বলেন, আগে লুঠ হওয়া বুথগুলো থেকে বাক্সগুলো পুকুরে ফেলি, তারপর যাব। তাঁর কথায়, “এই দিন দেখার জন্য কি স্বাধীনতা এসেছিল? নিজের ভোটটাও কি নিজে দিতে পারব না?” শুভেন্দু স্পষ্ট জানিয়েছেন, সকাল থেকে সংবাদমাধ্যমে পরপর মৃত্যুর খবর দেখার পরই কমিশনারকে ফোন করেছিলেন তিনি।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top