নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ এপ্রিল৷৷ অনুষ্ঠিত হল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির এক দিবসীয় ব্রহ্মাছড়া গকুল নগর অঞ্চল সম্মেলন, সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব কিরণ মালা দেববর্মা, গায়েত্রী দত্ত
বিধায়িকা গৌরী দাস, গণ আন্দোলনের নেতৃত্ব স্বস্তি দেববর্মা, হিমান রায় সহ অনেকে৷ শনিবার দুপুর ১২ ঘটিকায় গামাই বাড়ি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই সম্মেলন৷ সংগঠনের পতাকা উত্তোলন ও শহিদ বেদীতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় সম্মেলন৷ সম্মেলনে অঞ্চল এলাকার কুড়িটি ইউনিট কমিটি থেকে ১৩২ জন মহিলা প্রতিনিধি উপস্থিত হয়৷ সম্মেলনে সম্পাদিকা বিগত বছরের সম্পাদিকীয় প্রতিবেদন পাঠ করেন৷ কুড়িটি ইউনিট কমিটি থেকেই প্রতিনিধিরা প্রতিবেদনের উপর গঠনমূলক আলোচনা করে৷ সম্মেলন শেষে পুরাতন কমিটি ভেঙ্গে নতুন অঞ্চল কমিটি গঠন করা হয়৷ আলোচনা করতে গিয়ে সংগঠনের রাজ্য নেতৃত্ব কিরণ মালা দেববর্মা বলেন, বর্তমান পরিস্থিতি সহ বর্তমান ভারতে নারীদের অবস্থান সম্পর্কে বিশদ বর্ণনা করেন৷ এবং আগামীদিনে নারী সংগঠনকে শক্তিশালী করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলার পরিকল্পনা নেওয়া হয় সংগঠনের সম্মেলন থেকে৷
ব্রহ্মাছড়ায় গণতান্ত্রিক নারী সমিতির সম্মেলন অনুষ্ঠিত
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















