ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই।।
প্রভাত কুশুম এবং রমেশ চাকমা-র হাত ধরে জয় পেলো ছৈলেংটা স্কুল। পরাজডিত করলো ছামনু স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্ত: স্কুল ক্রিকেটে। ঘাঘরাছড়া স্কুল মাঠে মঙ্গলবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ছামনু স্কুল ১৩৪ রান করে। দলের পক্ষে উৎসব দত্ত ৩৬ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২, ত্রিশান বরুয়া ১৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮, শেখর ঘোষ ২০ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩৯ রান। ছৈলেংটা স্কুলের পক্ষে রমেশ চাকমা ১৭ রানে ৫ টি এবং কুমার ভুবেশ দেববর্মা ৩৬ রানে ২ টি উইকেট পেয়েছে। জবাবে কেলতে নেমে ১৭ ওভারে ৮ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ছৈলেংটা স্কুল। দলের পক্ষে প্রভাত কুসুম চাকমা ১৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫, গুননাথ দত্ত ২৫ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০ এবং সুমন মোহন ত্রিপুরা ১৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৩ রান। ছামনু স্কুলের পক্ষে অয়ন বরুয়া ৩৮ রানে ৩ টি এবং ত্রিশান বরুয়া ৪১ রানে ৩ টি উইকেট পেয়েছে।

লংতরাইভ্যালিতে ক্রিকেটজয় পেলো ছৈলেংটা স্কুল
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















