News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ এলাকাবাসীর
Image

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ এলাকাবাসীর

কৈলাসহর(ত্রিপুরা), ১ জুলাই (হি.স.) : রাস্তা সংস্কারের দাবিতে চিড়াকুটিতে কৈলাসহর ও ধর্মনগরের মূল সড়ক অবরোধে সামিল হয়েছেন স্থানীয় মানুষ। কৈলাসহর কীর্তনতলি ও চিড়াকুটির মধ্যবর্তী স্থান এলাকার রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। অবশেষে শনিবার সকালে সমস্যার সমাধান না পেয়ে সড়কে অবরোধে বসেন স্থানীয় মানুষ। অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন কৈলাসহর থানার পুলিশ এবং অবরোধকারীদের সাথে কথা বলেছে। পুলিশ আশ্বাস দিয়েছে, সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন স্থানীয় মানুষ।

জনৈক অবরোধকারী জানিয়েছেন, কৈলাসহর কীর্তনতলি ও চিড়াকুটির মধ্যবর্তী স্থান এলাকার রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। প্রতিদিন ওই এলাকায় ঘটছে দুর্ঘটনা। সামান্য বৃষ্টিতেই জলকাদায় একাকার হয়ে যায় রাস্তাটি। তাঁদের অভিযোগ, এলাকাবাসীর পক্ষ থেকে দফায় দফায় মৌখিকভাবে এবং লিখিতভাবে মহকুমা শাসক থেকে শুরু করে জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থাকে রাস্তা সংস্কারের জন্য দাবি জানানোর পরও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে শনিবার সকালে এলাকাবাসীরা একপ্রকার বাধ্য হয়ে চিড়াকুটিতে কৈলাসহর ও ধর্মনগরের মূল সড়ক অবরোধ করেন। তাঁদের দাবি, অতিসত্বর রাস্তা সংস্কার করা হোক। এই অবরোধের জেরে রাস্তার দুই ধারে যান চলাচল স্তব্দ হয়ে পড়েছিল। তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।

অবরোধের খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ছুটে গেছে। পুলিশ অবরোধকারীদের সাথে কথা বলেছে এবং এবিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে। ওই আশ্বাসের  ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসী।

Releated Posts

৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ৩ মে : ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বিজেপির রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করল…

ByByReshmi Debnath May 3, 2026

প্রচলিত চাষকে হারিয়ে অর্গানিক  গমের ব্যাপক সাফল্য ত্রিপুরায়: রতন লাল নাথ

আগরতলা, ৩ মে: কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ আজ জানিয়েছেন, রাজ্যের অর্গানিক কৃষি ক্ষেত্রে এক…

ByByReshmi Debnath May 3, 2026

পুলিশ অভিযানে দুই চোর আটক, উদ্ধার ৯ গ্রাম স্বর্ণের চেইন

আগরতলা, ৩ মে: রাজধানীর ভিটারবন এলাকায় যৌথ অভিযানে দুই চোরকে আটক করল রামনগর ফাঁড়ি ও পশ্চিম থানার পুলিশ।…

ByByReshmi Debnath May 3, 2026

গভীর রাতে দুর্গম এলাকায় পুলিশের অভিযান, ৩৬ কেজি শুকনো গাঁজাসহ আটক এক

আগরতলা, ৩ মে: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গভীর রাতে দুর্গম এলাকায় অভিযান চালিয়ে ৩৬ কেজি শুকনো গাঁজা…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top