News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম আট জন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম আট জন

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, বিলোনীয়া, ২২ এপ্রিল৷৷ ট্রাক, মারুতি ও বাইকের সংঘর্ষে আহত দুই৷ ঘটনা তেলিয়ামুড়া শহরের উপকন্ঠে আসাম-আগরতলা জাতীয় সড়কে শুক্রবার দুপুর ১টা নাগাদ৷ জানা যায়, যে আগরতলা থেকে এএসওআইসিওসি৯৭৮৮ নম্বরের একটি দূরপাল্লার লরি শিলচরের উদ্দেশ্যে যাচ্ছিল৷ তেলিয়ামুড়া শহরে আসতেই দ্রুতগতিতে একটি টিআর০১জেড-০৫৬২ নম্বরের মারুতি ভ্যানকে ধাক্কা দেয়৷ একই পথে যাচ্ছিল ভ্যানটি৷ ট্রাকের ধাক্কা খেয়ে ভ্যানটি একই পথে চলা টিআর০১ইউ -৪৫৩৪ নম্বরের একটি বাইকের সাথে ধাক্কা খায়৷ সঙ্গে সঙ্গেই বাইকের চালক পরিমল শীল(৪২) বাইক থেকে ছিটকে পড়ে যায়৷ পথ চলতি জনগণ তাকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়৷ তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়৷ বর্তমান তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে৷ অপরদিকে দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উত্তেজিতজনতা ট্রাক গাড়ির চালক ময়না আলিমুদ্দিন তালুকদারকে গণপিটুনি দেয়৷ ঘটনার আধঘন্টা কেটে গেলেও পুলিশের দেখা মেলেনি ঘটনাস্থলে৷ তবে কিছু সভ্য মানুষের জন্য অল্পেতে রক্ষা পায় ট্রাক গাড়ির চালক৷  তবে ঘটনায়  মারুতি ভ্যানের চালক আহত না হলেও ভ্যানটির কিছু ক্ষতি হয়েছে৷ পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক মারুতি এবং বাইকটিকে থানায় নিয়ে যায়৷ সঙ্গে ট্রাক গাড়ির চালককে থানায় নিয়ে যায়৷ পুলিশ একটি দুর্ঘটনার মামলা লিপিবদ্ধ করে৷ তবে তেলিয়ামুড়ায় ঘন ঘন পথ দুর্ঘটনা রোধে কোন সক্রিয় ব্যবস্থাপনা না থাকায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় জনগণ৷  অটো উল্টে আহত ৬ জন৷ এদের মধ্যে ৪ জন৷ মহিলা ও ২ জন শিশু৷ তিনজকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও স্বপ্ণা মালাকার নামে একজনকে গুরুতর আহত অবস্থায় জিবিতে রেফার করা হয়৷ আর শিপ্রা দাস ড এবং শ্রীকান্ত মল্লিক৷ এই দুই জনের চিকিৎসা চলছে বিলোনিয়া হাসপাতালে৷ অটোর যাত্রীরা জানায় অতিরিক্ত যাত্রী এবং দ্রুত গতির জন্য এই দুর্ঘটনা৷ বিলোনিয়া শহর থেকে প্রায় ৩কিমি দূরে গ্যারেজ টিলা এলাকায় একটি বড় গাড়িকে দ্রুত গতিতে  ওভার টেক করতে গিয়ে গাড়ির সাথে সামান্য ধাক্কা লেগে অটোটি উল্টে গেলে  এই দূর্ঘটনা ঘটে৷ চালক পালিয়ে যায় অটো নিয়ে৷ পুলিশ প্রশাসনের গাফিলতির জন্য এই দূর্ঘটনা৷ কারণ ইউনিয়ন করে সিটিইউ করে  অটোতে অধিক যাত্রী বহন করে চলছে৷ দীর্ঘদিন ধরে অটো মালিক ও চালকরা প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবে চলতে থাকলেও বলার কেউ নেই৷  ফলে দূর্ঘটনায় প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষদের৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top