News Flash

Image

১০ বছরের নাবালক ফাঁসিতে আত্মঘাতী

শান্তিরবাজার, ২৯ জুন (হি. স.) : বছর দশেকের নাবালক ফাঁসিতে আত্মঘাতী হয়েছে। গতকাল রাতের ওই ঘটনায় পুলিশ আজ খবর পেয়ে হাসপাতালে গেছে। ওই নাবালকের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। 

এ-বিষয়ে দক্ষিণ ত্রিপুরা জেলায় বাইখোড়া থানার ওসি জানিয়েছেন, দেবদারু ফাঁড়ির অধীন কলসী মধু মগ পাড়ায় ১০ বছরের এক নাবালকের মৃতদেহ গতকাল রাতে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে আনেন পরিবারের সদস্যরা। আজ সকালে খবর পেয়ে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ঘটনা সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে। 

তিনি বলেন, মৃতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, গতকাল রাতে ওই নাবালক বাড়িতেই ফাঁসিতে ঝুলে পড়েছিল। বিষয়টি নজরে আসতেই তাকে নামিয়ে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান তাঁরা। কিন্তু, চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা দেন। 

বাইখোড়া থানার ওসির বক্তব্য, নাবালকের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি, অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে। নাবালকের অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top