News Flash

Image

ঘুষের টাকা নিতে গিয়ে দুর্নীতি দমনের হাতে ধৃত মরিগাঁওয়ের সরকারি কর্মচারী

মরিগাঁও (অসম), ২৬ জুন (হি.স.) : মরিগাঁও জেলা সদরে রাজস্ব সার্কল অফিসের এক কর্মচারী ঘুষের টাকা নিতে গিয়ে ভিজিল্যান্স ও অ্যান্টি করাপশন অধিকরণের আধিকারিকদের হাতে পাকড়াও হয়েছেন। ধৃত কর্মচারী সংশ্লিষ্ট রাজস্ব সার্কলের লাটমণ্ডল নবজ্যোতি নাথ।

মরিগাঁওয়ে রাজস্ব সার্কল অফিসে আজ সোমবার সকাল ১১.৩০ মিনিট নাগাদ লাটমণ্ডল নবজ্যোতি নাথকে ঘুষের অগ্রিম নগদ ১৫ হাজার টাকা নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করেছেন ভিজিল্যান্স ও অ্যান্টি করাপশন অধিকরণের আধিকারিকরা। জনৈক ব্যক্তি তার জমির নামজারির জন্য বহুদিন আগে এক আবেদন করেছিলেন। কিন্তু নামজারি করতে গরিমসি করে বিলম্ব করছিলেন লাটমণ্ডল নবজ্যোতি নাথ। শীঘ্র নামজারি করতে তিনি আবেদনকারীর কাছে নগদে ৩০ হাজার টাকা দাবি করেছিলেন। দর কষাকষির পর ঘুষের হার ২৫ হাজার টাকায় নামে।

এদিকে বীতশ্রদ্ধ ওই আবেদনকারী মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স ও অ্যান্টি করাপশন অধিকরণের দ্বারস্থ হন। অ্যান্টি করাপশনের আধিকারিকদের কষা ছক অনুযায়ী আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ লাটমণ্ডল নাথকে অগ্রিম হিসেবে নগদ ১৫ হাজার টাকা দিতে যান। অফিসের বাইরে অপেক্ষা করছিলেন অ্যান্টি করাপশনের আধিকারিকরা। অফিসের ভিতরে কথোপকথনের মধ্যে অভিযোগকারী ব্যক্তি নবজ্যোতি নাথের হাতে ১৫ হাজার টাকার বান্ডিল তুলে দেন। সে সময় দৌড়ে গিয়ে হাতেনাতে নবজ্যোতিকে পাকড়াও করেন অফিসাররা। টাকাগুলি তাঁরা ব্যাংক কর্মচারী ও কয়েকজনকে সাক্ষী রেখে বাজেয়াপ্ত করেন।

জানা গেছে, ১৯৮৮ সালের দুর্নীতি প্রতিরোধ আইন (২০১৮ সালে সংশোধিত)-এর ধারা ৭(এ)-এর অধীনে অ্যান্টি করাপশন (এসিবি) থানায় মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top