নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ বিশালগড় নিউমার্কেটে কেরোসিন ঢ়েলে মুদির দোকান পুড়িয়ে দেওয়ার চেষ্টা দুষৃকতিকারীদের৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ বিশালগড় নিউ মার্কেট রাম ঠাকুর আশ্রমের পাশে এক ব্যবসায়ীর দোকানে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা৷অল্পেতে রক্ষা পায় দোকান ঘটনা শুক্রবার গভীর রাতে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিশালগড় পৌর পরিষদের কাউন্সিলর সহ বিশালগড় থানার পুলিশ৷ এ নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়৷ জানা যায়, বিশালগড় নিউ মার্কেট রাম ঠাকুর আশ্রম সংলগ্ণ এলাকাজ ব্যবসায়ী প্রশান্ত সাহার মুদি মালের দোকানে শুক্রবার গভীর রাতে দুষৃকতিকারীরা কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে৷ দোকানের সামনে যখন আগুন দাউদাউ করে জ্বলে ওঠে ঠিক সেই সময়ই দোকানের পাশে থাকা বাড়ির লোকেরা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন৷ তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ অল্পেতে রক্ষা পায় প্রশান্ত সাহা মুদির দোকান৷ তবে দুষৃকতিকারীদের চিহ্ণিত করতে পারেনি ব্যবসায়ী প্রশান্ত সাহা৷ এ বিষয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনা লিপিবদ্ধ করে নিয়ে গেছে৷ এ ঘটনার সঙ্গে এলাকার নেশাগ্রস্ত যুবকরা জড়িত আছে বলে মনে করেন স্থানীয় এলাকাবাসী৷

বিশালগড়ে মুদির দোকানে নাশকতার আগুন, অল্পতে রক্ষা
Tags:
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















