News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে মুদির দোকানে নাশকতার আগুন, অল্পতে রক্ষা
Image

বিশালগড়ে মুদির দোকানে নাশকতার আগুন, অল্পতে রক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷  বিশালগড় নিউমার্কেটে কেরোসিন ঢ়েলে মুদির দোকান পুড়িয়ে দেওয়ার চেষ্টা দুষৃকতিকারীদের৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ বিশালগড় নিউ মার্কেট রাম ঠাকুর আশ্রমের পাশে এক ব্যবসায়ীর দোকানে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা  করেছে দুর্বৃত্তরা৷অল্পেতে রক্ষা পায় দোকান  ঘটনা শুক্রবার গভীর রাতে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিশালগড় পৌর পরিষদের কাউন্সিলর সহ বিশালগড় থানার পুলিশ৷ এ নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা  দেখা দেয়৷ জানা যায়, বিশালগড় নিউ মার্কেট রাম ঠাকুর আশ্রম সংলগ্ণ  এলাকাজ ব্যবসায়ী প্রশান্ত সাহার মুদি মালের দোকানে শুক্রবার গভীর রাতে দুষৃকতিকারীরা কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে৷ দোকানের সামনে যখন আগুন দাউদাউ করে জ্বলে ওঠে ঠিক সেই সময়ই  দোকানের পাশে থাকা বাড়ির লোকেরা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন৷ তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ অল্পেতে রক্ষা পায় প্রশান্ত সাহা মুদির দোকান৷ তবে দুষৃকতিকারীদের চিহ্ণিত করতে পারেনি ব্যবসায়ী প্রশান্ত সাহা৷ এ বিষয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনা লিপিবদ্ধ করে নিয়ে গেছে৷ এ ঘটনার সঙ্গে এলাকার নেশাগ্রস্ত যুবকরা জড়িত আছে বলে মনে করেন স্থানীয় এলাকাবাসী৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top