News Flash

  • Home
  • দিনের খবর
  • মিজোরামে উদ্ধার আরও ১৭ কোটি টাকার হেরোইন, গ্রেফতার ত্রিপুরার দুই
Image

মিজোরামে উদ্ধার আরও ১৭ কোটি টাকার হেরোইন, গ্রেফতার ত্রিপুরার দুই

আইজল, ২৪ জুন (হি.স.) : মিজোরামে আরও ১৭ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে ত্রিপুরার বাসিন্দা দুই যুবককে। ধৃত যুবকদের ত্রিপুরার ব্রজেন্দ্রনগরের ইদ্রিস মিয়াঁ (৩৬) এবং জিরানিয়ার খোকন দাস (২৮) বলে পরিচয় পাওয়া গেছে।

আইজলে রাজ্য পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে জাতীয় সড়কের জংশনে মমিত পুলিশের অভিযানে দুই যুবকের কাছে থেকে ২৭০টি সাবানের বাক্সে ৩.৪৭ কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে।

সূত্রটি জানিয়েছে, টিআর ০১ এভি ১৮৮১ নম্বরের বলেরো পিকআপ গাড়িতে তালাশি চালিয়ে বৃহৎ পরিমাণের হেরোইনগুলি উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্তকৃত হেরোইনগুলির আন্তর্জাতিক বাজারে দাম ১৭ কোটি টাকা।
ধৃত দুই যুবকের বিরুদ্ধে মমিত থানায় নারকটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস) আইনের অধীনে ৪৬/২৩ নম্বরে মামলা নথিভুক্ত করে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026

‘এই সরকার সম্পূর্ণ ব্যর্থ’, স্কুল একীভূতকরণ পরিকল্পনা নিয়ে তেলঙ্গানা সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): সরকারি স্কুল বন্ধ ও একীভূতকরণের পরিকল্পনা নিয়ে তেলঙ্গানা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল বিজেপি।…

ByByNews Desk Jun 15, 2026

সোমবতী অমাবস্যায় দেশজুড়ে পুণ্যস্নান, পবিত্র নদী ও তীর্থস্থানে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): সোমবতী অমাবস্যা উপলক্ষে সোমবার দেশজুড়ে দেখা গেল গভীর ধর্মীয় ভক্তি ও আস্থার অনন্য ছবি।…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top