News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মিজোরামে ত্রিপুরাগামী জাতীয় সড়কে জনতার হাতে ভস্ম দুটি বাৰ্মিজ সুপারি বোঝাই ট্রাক
Image

মিজোরামে ত্রিপুরাগামী জাতীয় সড়কে জনতার হাতে ভস্ম দুটি বাৰ্মিজ সুপারি বোঝাই ট্রাক

কাঞ্চনপুর (উত্তর ত্রিপুরা), ২৪ জুন (হি.স.) : মিজোরাম-ত্ৰিপুরা সংযোগী জাতীয় সড়কে স্থানীয় জনতা জ্বালিয়ে দিয়েছেন দুটি বাৰ্মিজ সুপারি বোঝাই ট্ৰাক৷

বার্মিজ সুপারি বোঝাই দুটি ট্রাক উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরের দিকে আসছিল। সূত্ৰের খবর, মিজোরাম থেকে বার্মিজ সুপারি বোঝাই করে দুটি ট্ৰাক ত্ৰিপুরার দিকে আসছিল। কিন্তু প্রতিবেশী দুই রাজ্যের সীমান্তবর্তী জাতীয় সড়কে ওই দুটি ট্রাকে অগ্নিসংযোগ করে দেওয়া হয়। এতে দুটি ট্রাকই জ্বলে ভস্ম হয়ে গেছে।

ধারণা করা হচ্ছে, বার্মিজ সুপারি বোঝাই দুটি ট্রাক ত্রিপুরার কাঞ্চনপুর হয়ে অসমে প্রবেশ করার কথা ছিল। পরবর্তীতে অসম হয়ে উত্তর-প্রদেশে সেগুলি পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top